১১ মার্চ ১৯৭১: সর্বস্তরের অসহযোগে স্থবির হয়ে পড়ে পাকিস্তানি প্রশাসন
১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের একাদশতম দিনে পূর্ববাংলাজুড়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অসহযোগ আন্দোলন আরও বিস্তৃত রূপ লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা অনুসরণ করে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগিতা অব্যাহত রাখেন। ফলে পূর্ববাংলায় পাকিস্তানের বেসামরিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর…
