জিঞ্জিরা গণহত্যা: লক্ষ্যবস্তু ছিল ২৫ মার্চ কালরাতে বেঁচে যাওয়া মানুষ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের জিঞ্জিরা গণহত্যা এক বিভীষিকাময় অধ্যায়। ২৫ মার্চের কালরাত্রিতে শুরু হওয়া হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে মার্চের শেষের দিকে এই জিঞ্জিরা হয়ে ঢাকা ছেড়েছিলেন তাজউদ্দীন আহমদের মতো কেন্দ্রীয় নেতারা। জিঞ্জিরায় আশ্রয় নিয়েছিলেন সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, শাজাহান সিরাজ, শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমেদ, নূরে আলম সিদ্দিকীর মতো ছাত্রনেতারা। সেই সঙ্গে…
