কামরুল ইসলাম

কামরুল ইসলাম লেখক, গবেষক ও সাহিত্যিক। কয়েকটি প্রবন্ধ, গবেষণাগ্রন্থ, কবিতার বই, সম্পাদিত গ্রন্থ, উপন্যাস, ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকা, জার্নালে নিয়মিত লেখেন।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশনীতি

সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতার আধিপত্যের বিরূদ্ধে জাতীয়তাবাদী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেছে। রাষ্ট্র ব্যবস্থাকে ধর্মনিরপক্ষ ঘোষণা দিয়ে গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথে পরিচালিত করার লক্ষ্যে তাঁর সময়কালে প্রণীত ‘বিদেশ নীতি’ বিশেষ তাৎপর্য বহন করে। মুক্তিযুদ্ধের বৈপ্লবিক যুদ্ধ ও সংগ্রাম উত্তর স্বাধীন বাংলাদেশের বিদেশনীতির মধ্যে উদারনৈতিক ভাবনার প্রতিফলন ঘটেছে। তথাকথিত পাক-মুসলিমপন্থীরা দেশকে ‘ইসলামিতন্ত্রে’…

Read More

নারী জাগরণ ও ইতিহাসের পাঠ

নারী সমাজের সংস্কৃতিতে অপ্রতিরোধ্য অবদানকে প্রাচ্য ভারতে যুগ যুগ ধরে বাহিত হয়েছে। অস্ট্রিক-দ্রাবিড় জনগোষ্ঠীর বঙ্গের ভূমিতে গ্রাম ভিত্তিক প্রাগৈতিহাসিক সভ্যতা গড়ে উঠেছিল। সমুদ্র ও নদী পথে বিচরণ, উপকূলে বসতি স্থাপন, ভূমি কর্ষণের মাধ্যমে ফসল উৎপাদন, বনে জঙ্গলে শিকার, তুলার মাধ্যমে সেলাই ছাড়া পোশাক তৈরির নানা নিদর্শনে নারী ও পুরুষের সমউপস্থিতি লক্ষ্য করা যায়। বৈদিক আর্যপূর্ব…

Read More

রাষ্ট্রবিদ লেনিন ও সাহিত্য ভাবনা

রাষ্ট্রবিদ ভ্লাদিমির ইলিচ উলিয়াভ লেনিনের রাষ্ট্রচিন্তা, দর্শন ও ভাবনার মাধ্যমে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে নতুন একটি ধারা প্রবর্তিত হয়েছে। বিশেষ করে কার্ল মার্কসের সাথে লেনিনের ভাবনা মিলে সৃষ্টি হয়েছে মার্কসবাদ-লেনিনবাদ। এই তাত্ত্বিক পথের সাথে সাহিত্য সংস্কৃতির অঙ্গন নতুন এক উদ্দীপনায় মার্কস ও লেনিনের আদর্শে প্রগতিশীল সমাজতান্ত্রিক ধারা সৃষ্টি করেছে। প্রথম বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বে নয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র…

Read More

বাংলাদেশের পরিস্থিতি ও সম্ভাবনা

বাংলাদেশের ০৬ (ছয়) কোটির অধিক মানুষ দরিদ্র সীমার নিচে এবং সাম্প্রতিক ঘটনাবলী উদ্বেগজনকভাবে প্রচণ্ড ভীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে। রাজনৈতিক অপরিণামদর্শিতার কারণে অর্থনীতি, সংস্কৃতি, জীবন-যাপনে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু সনাতন পন্থী হিন্দু, বিপরীত মতপন্থী, নিম্নবর্গীয় মানুষ, অন্যান্য সংখ্যালঘু জনজাতি-আদিবাসী, বৌদ্ধ, খৃস্টান, মুক্তচিন্তার ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে। রাজনৈতিক সহিংসতা, মব-সন্ত্রাস, প্রতিপক্ষের…

Read More

বাংলার নবজাগরণে বেগম রোকেয়া

“একবার ইতিহাসের পাতা উলটিয়ে দেখুন- এমন একদিন এসেছিল, যখন বাঙ্গালী হিন্দুর আঁধার ঘরে আলোক এসে উঁকি মারলে, তখন তাঁরা চোখ খুললেন; পরে পাখির কলরব শুনে বুঝতে পারলেন, “আর রাত্রি নাই ভোর হইয়াছে” তখন তাঁরা অলস শয্যা ত্যাগ ক’রে উঠে দাঁড়ালেন। কিন্তু হিন্দু উঠে যাবেন কোথায়? – এটা করলে জাতি যায়, সেটা খেলে জাতি যায়; সুতরাং…

Read More

শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু

বাংলাদেশের অস্তিত্বের সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক অবদানের কথা সকলেই অল্পবিস্তর অবহিত আছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়। এই মহান মহীয়সী মুুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পক্ষে সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেন। যা তাঁর জন্মদিনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলো। বৃহৎ সম্ভাবনার বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে…

Read More

বিশ্বসংস্কৃতিতে দুর্গাপূজা

।। এক।। সংস্কৃতির বিকাশে যুগ যুগ ধরে সাধারণ গণমানুষ মুখ্য ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ধর্মীয় পরিমণ্ডলের একটি প্রার্থনা পর্ব, যার রীতিনীতি-পদ্ধতি নির্ধারিত নিয়ম অনুসারে ব্রাহ্মণ উপাসনা সম্পন্ন করেন। এই পর্বে শুধুমাত্র ধর্মীয় অনুসারিগণের জন্য উন্মুক্ত থাকে। ধর্মীয় উপাসনার পাশাপাশি আরেকটা পর্ব থাকে। যাকে আনুষ্ঠানিকতার উৎসব বলা হয়। এই উৎসব লোক সংস্কৃতির সাথে আধুনিক…

Read More

বাঙালি জাতির বিশ্বপথিক কাজী নজরুল ইসলাম

বাঙালি জাতির আত্মপরিচয় কি? এই প্রশ্নের উত্তর প্রাচ্যের হাজার বছরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। সেইসব ইতিহাসের ধারায় বিশেষ স্থানে অধিষ্ঠিত হয়েছেন বিশ শতকের বিশ্বপথিক যুগ-মানব কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৮-১৯৭৬)। তাঁর সৃষ্টিশীলতা ও কর্মযজ্ঞ পরাধীন ভারতবর্ষে জাগরণ সৃষ্টি করে। সেই জাগরণের দীপ্ত আলো বাংলাদেশের মহান স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিল। বাঙালি জাতির বীরত্বের ইতিহাসে…

Read More

বঙ্গবন্ধুর বিদেশনীতি বাংলাদেশে অপরিহার্য

দেশকে সঠিকভাবে জানতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম পাঠ প্রয়োজন। ইতিহাসের সাথে মিশে আছে , তাঁর সংগ্রাম, রাজনীতি, কর্ম পরিকল্পনা এবং স্বাধীন দেশ পরিচালনার নীতিসমূহ। স্বাধীন সার্বভৌম দেশের বিদেশ নীতি একটি অপরিহার্য বিষয়, যা দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ভাবনায় প্রণীত হয়েছিল। সেই সময়ের প্রণীত বিদেশ নীতি অনুযায়ি বাংলাদেশ বিশ্বের…

Read More

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: রাজনৈতিক প্রজ্ঞায় সমাজ সংস্কারক

“ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওঁ। অকৃত্রিম মনুষ্যত্ব যাঁর চরিত্রে দীপ্তিমান হয়ে দেশকে সমুজ্জল করেছিল, যিনি বিধিদত্ত সম্মান পূর্ণভাবে নিজের অন্তরে লাভ করে জন্মগ্রহণ করেছিলেন আমরা সেই ক্ষণজন্মা পুরুষকে শ্রদ্ধা করবার শক্তি দ্বারাই তাঁর স্বদেশবাসীরূপে তাঁর গৌরবের অংশ পাবার অধিকার প্রমাণ করতে পারি। যদি না পারি তবে তাতে নিজেদের শোচনীয় হীনতারই পরিচয় হবে।” (রবীন্দ্রনাথ ঠাকুর, ৫ জ্যৈষ্ঠ ১৩৪৫,…

Read More

স্মৃতি-বিস্মৃতির অন্তরালে সার্থক শিল্পী চিত্ত হালদার

বৃটিশ ভারতের সময়কালে দক্ষিণ জনপদে জন্ম নেওয়া প্রতিভাবান স্বশিক্ষিত শিল্পী, ভাস্কর, বীরমুক্তিযোদ্ধা চিত্ত হালদার (০৫ ফেব্রুয়ারি ১৯৩৬ – ১৯ জুলাই ১৯৭৮)। কোন কোন শিল্পী শিল্পের পরিমণ্ডলে থেকেও দেশ ও জাতির কল্যাণে জীবনের সর্বোচ্চ অবদান রাখতে মহোত্তম ভূমিকায় অবতীর্ণ হয়ে চিরঞ্জীব হয়ে থাকেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মাধ্যমে বীরত্বের পরিচয় দেয়া আত্মপ্রচারবিমুখ শিল্পী চিত্ত হালদার…

Read More

গুরুপূর্ণিমার সংস্কৃতি ও মহর্ষি ব্যাসদেব

আদিকালের শ্রুতি অনুযায়ি গুরুপূর্ণিমার সংস্কৃতি বিশ্বজনপদকে সভ্যতার পথে পরিচালিত করতে উৎসাহিত করে। মানব জীবনের পটভূমি থেকে বিস্তৃত ইতিহাসের কেন্দ্রভূমিতে ধর্ম ওতোপ্রোতোভাবে মিশে আছে। ম্যাক্স মুলার হয়তো একারণে বলতে প্রয়াসী হয়েছেন, ধর্মের ইতিহাসই মানুষের প্রকৃত ইতিহাস। এই ইতিহাসের উপাদন যুগ যুগ ধরে বহমান হয়েছে কৃত্যে, সংস্কৃতিতে। আচার আচরণ, বিশ্বাস আবেগ, রীতিনীতি, প্রথা, জীবন যাপনসহ ভাষা উপাদানের…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!