বাংলাদেশে আটক সাংবাদিকদের নিয়ে বিশিষ্ট নাগরিকবৃন্দের বিবৃতি

বিশ্বের বিভিন্ন দেশের আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সদস্যরা বাংলাদেশে সাংবাদিকদের নির্বিচার আটক ও মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬-এ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংবাদিক শাহরিয়ার কবির, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, আনিস আলমগীরসহ আরও কয়েক ডজন ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর দমন-পীড়নের একটি সুস্পষ্ট ইঙ্গিত। সন্ত্রাসবিরোধী আইন এবং ‘মানবতাবিরোধী অপরাধ’-এর মতো গুরুতর অভিযোগের আওতায় এসব মামলা পরিচালিত হওয়ায় তা বৈধ সাংবাদিকতাকে অপরাধীকরণের শামিল বলে দাবি করা হয়।

স্বাক্ষরকারীরা বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের মতো অভিযোগ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রাথমিক প্রমাণ ছাড়াই প্রয়োগ করা হচ্ছে, যা স্বাধীন গণমাধ্যমের ওপর ভীতিকর প্রভাব ফেলছে। তারা একাধিক মামলায় প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগও তোলেন— যার মধ্যে রয়েছে বারবার জামিন নামঞ্জুর, আইনগত সহায়তায় বাধা এবং কারাগারে থাকা বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের যথাযথভাবে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে না।

বিবৃতিতে দাবি করা হয়, ১৩০ জনেরও বেশি সাংবাদিক মামলা বা অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং ১৯টি পৃথক ঘটনায় ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া ‘মানবতাবিরোধী অপরাধ’-সংক্রান্ত মামলায় একযোগে ২৫ জন সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংবাদমাধ্যমকে ভীতি প্রদর্শনের একটি সমন্বিত প্রচেষ্টার ইঙ্গিত বলে উল্লেখ করা হয়।

৭৫ বছর বয়সী সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের আটকের বিষয়টিকে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধের নথিভুক্তকরণ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসা তার মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দীর্ঘ সময় বিচার ছাড়া কারাগারে আটক রাখা আইনের শাসনের পরিপন্থী। জামিন মঞ্জুর হওয়ার পরও অন্য মামলায় ‘গ্রেপ্তার দেখিয়ে’ পুনরায় আটক রাখার ঘটনাকেও তারা উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেন।

স্বাক্ষরকারীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন বা রাজনৈতিক মতপ্রকাশের কারণে আটক সাংবাদিকদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। পাশাপাশি, বিশ্বাসযোগ্য প্রাথমিক প্রমাণবিহীন অভিযোগ প্রত্যাহার, ন্যায্য বিচার নিশ্চিত করা এবং ভিন্নমত দমনে সন্ত্রাসবিরোধী ও জনশৃঙ্খলা আইনের ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়।

তারা দেশে সংবাদপত্রের স্বাধীনতা ও আইনের শাসনের পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোরও দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, একটি মুক্ত সংবাদমাধ্যম যে কোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সাংবাদিকদের বিরুদ্ধে নিপীড়ন কেবল ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন নয়; এটি গণতান্ত্রিক কাঠামোর জন্যও গভীর উদ্বেগের বিষয়।

উল্লেখ্য, এই বিবৃতিতে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ৬২ জন ব্যক্তি স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীরা হলেন: শার্লট জ্যাকমার্ট, পারভেজ হাসেম, সুলতানা বিলকিস নাহার চৌধুরী, মনোয়ারা ক্লার্ক, দস্তগীর জাহাঙ্গীর, ক্রিস্টিন বাদার্টশার, সু থম্পসন, সিরাজুম মনিরা, ইউসুফ চৌধুরী, অ্যাডভোকেট শাহানুর ইসলাম, ভায়োলেট হালদার, তনয় ইমরোজ আলম, মোহাম্মদ শামীম মৃধা, রায়হান রশীদ, আফসানা কিশোর, আরমান রশীদ, জান্নাতুল ফেরদৌস নওজুলা, হাসান মাহমুদ (টিপু), মোঃ সাদিক হাসান, সাইফুর রহমান মিশু, ইশতিয়াক জামিল, লিভার ক্লাসেন, হেলেনা লাউবে, ডিটার বাখমান, দীপেন ভট্টাচার্য, কুলদা রায়, রঞ্জনা ব্যানার্জি, ফরিদ আহমেদ, মো. ইফতেখার সাদিক, রিমন চক্রবর্তী, ইরিনা ইভানোভা নাদিয়া, নাহিদ খান, সোহেল এস., রহমান খলিলুর মামুন, তুহিন দাস, মনিরুল ইসলাম, মো. আশিফ রহিম, লিয়াকত হোসেন লিমন, নাদিম ইকবাল, এস এম ফাইয়াজ হোসেন, সামি চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, শায়লা আহমেদ লোপা, মণিরা রহমান, ড. মাহমুদ হাসান, ড. শামীম আহমেদ, ড. লুবনা তুরিন, ড. শেখ ইস্কান্দার, ড. এ. টি. এম. শামসুজ্জোহা, উম্মে হাবিবা, সিমা রায়, শ্রাবণী এন্ডো চৌধুরী, মমতাজ পারভিন মৌ, রাশেদ মাহমুদ, জগলুল আজিম, শহীদুল আলম, গৌতম শিকদার, বিদ্যুৎ সরকার, নীরু কে. নাহার, ড. শ্যামল দাস, ব্যারিস্টার তাপস কান্তি বাউল, নিলিমা দত্ত। সমন্বয় করেছেন সুইজারল্যান্ডের সাংবাদিক শার্লট জ্যাকমার্ট।

Full Original Statement in English

Statement by Lawyers, Human Rights Defenders, Journalists, Academics and Civil Society Members

We, the undersigned lawyers, human rights defenders, journalists, academics and civil society members from across the world, express our grave concern over the arbitrary detention and prosecution of journalists in Bangladesh since the political transition of 5 August 2024.

The cases of Shahriar Kabir, Farzana Rupa, Shakil Ahmed, Mozammel Haque Babu, Shyamal Dutta, Anis Alamgir, and dozens of others represent a deeply troubling pattern of repression against the press and freedom of expression. These detentions, carried out under sweeping charges including the Anti-Terrorism Act and allegations of crimes against humanity, appear to criminalize legitimate journalistic work and political commentary.

Our concerns include:
The use of vague and overbroad legal provisions to silence critical voices. Charges such as anti-state activities and terrorism are being applied without any transparent prima-facie evidence, creating a chilling effect on independent media.

The procedural violations documented in multiple cases, including repeated denial of bail, inadequate access to legal counsel, and lack of medical care for elderly or ill detainees. Various rights groups and organizations have raised concerns about many of these detentions. including the UN Working Group on Arbitrary Detention, have already deemed at least one detention unlawful.

The scale of the crackdown: Over 130 journalists have faced proceedings or accusations, with 27 documented detentions in 19 separate incidents. Mass complaints naming 25 journalists in ‘crimes against humanity’ cases suggest a coordinated effort to intimidate the press.

The targeting of respected figures such as Shariar Kabir, a 75-year-old journalist, author, filmmaker and human rights advocate whose decades of work documenting war crimes and advocating for justice are now being used as grounds for his indefinite detention.

Detaining individuals in jail for long periods without trial or investigation by accusing them of serious crimes like murder, and continuing this farce by keeping them in custody even after they have been granted bail, by showing them as “shown arrested” in other cases.

We call on the Government of the People’s Republic of Bangladesh to:
1. Immediately and unconditionally release all journalists detained solely for their work or expression of political views.
2. Drop charges that are not supported by credible, transparent, prima-facie evidence and that violate international standards of freedom of expression.
3. Ensure fair investigation and trial guarantees for any journalist facing legitimate criminal proceedings, including access to legal representation, timely bail hearings, and humane detention conditions.
4. Cease the use of sweeping anti-terrorism and public order laws to suppress dissent and journalism.
5. Invite independent international observers to assess the situation of press freedom and rule of law in the country.

A free press is the foundation of any democratic society. The journalists detained in Bangladesh have served the public by reporting on matters of urgent importance. Their persecution sends a dangerous message that critical journalism will be met with state repression rather than protection.

We stand in solidarity with all individuals who have been arbitrarily detained for exercising their fundamental rights to freedom of expression and for fulfilling their journalistic responsibilities.

Signatories:
• Charlotte Jacquemart, Journalist, Zurich, Switzerland
• Parvez Hashem, Lawyer and Human Rights Defender, Florida, United States
• Sultana Bilkis Nahar Chowdhury, Psychotherapist-Counselor, Manitoba, Canada
• Monwara Clark, War Baby from 1971 Liberation War of Bangladesh, born in Dhaka, Bangladesh, currently in Vancouver, Canada by way of after-war adaptation
• Dastagir Jahangir, Journalist, Washington, USA.
• Christine Badertscher, Member of the Swiss National Council, Switzerland.
• Sue Thompson, Artist, Founder, Global Peace Network, Florida, USA
• Shirajum Monira, Doctoral Researcher, Nuclear Physics Division, Warsaw University of Technology, Poland
• Yusuf Chowdhury, Freedom Fighter, Engineer, Boston, USA
• Advocate Shahanur Islam, Human Rights Advocate, Paris, France
• Violet Halder, Editor, Somoyer Shabdo, Bergen, Norway
• Tonoy Emroz Alam, Social Worker, Germany
• Mohammed Shamim Mridha, Freedom Fighter, President, Ekatturer Ghatak Dalal Nirmul Committee, Florida, USA
• Rayhan Rashid, Lawyer, Transitional Justice advocate, Founder/Trustee, ICSF, UK
• Afsana Kishwar, Writer and Activist, Manitoba, Canada
• Arman Rashid, IT Professional and Activist, Ontario, Canada
• Jannatul Ferdous Nouzula, Public Service Officer andCultural Activist, Melbourne, Australia
• Hasan Mahmud (Tipu), Associate Professor of Law,Curlton University, Ottawa, Canada
• Md. Sadique Hasan, Advisor, Haukeland University Hospital,Bergen, Norway
• Saifur Rahman Mishu, Member of Global justice Network Foundation, Sweden
• Helene Laube, Business Journalist, San Francisco, USA
• Dieter Bachmann, Journalist, Zurich, Switzerland
• Ishtiaq Jamil, Professor Emeritus, University of Bergen, Norway
• Liver Classen, Media Director, Zurich, Switzerland
• Dipen Bhattachariya, Writer and Professor, California, USA
• Kuloda Roy, Writer, New York, USA
• Ranjana Banerjee, Writer, Charlottetown, PEI, Canada
• Farid Ahmed, Writer, Toronto, Canada
• Mo Iftekhar Sadique, Accountant and Cultural Activist, Melbourne, Australia
• Rimon Chakrabarty, Retirement Super Solutions Administratorand Cultural Activist. Melbourne, Australia
• Ehrene Evanova Naadia, Quality Assistant (Service) and Cultural Activist, Melbourne, Australia
• Nahid Khan, Higher Education Professional, Ontario, Canada
• Sohel S., Financial Professional, Ontario, Canada
• Rahman Khalilur Mamun, Executive President of the International Forum for Secular Bangladesh, Geneva, Switzerland
• Tuhin Das, Poet, Pennsylvania, USA
• Manirul Islam, Activist and retired Professional, Toronto, Canada • Mo Ashif Rahim, Family Physician, Canberra, Australia
• Liakat Hossain Limon, Blogger and Activist, Stockholm, Sweden
• Nadim Iqbal, Photographer, Toronto, Canada
• S M Faiyaz Hossain, Freelance Journalist, Australia
• Sami Chowdhury, Realtor, Toronto, Canada
• Advocate Mohammad Alamgir, Human Rights Advocate, Paris, France
• Shayla Ahmed Lopa, Human Rights Defender, Executive Director, Humanity First Alliance (HFA), Toronto,Canada
• Monira Rahman, TDSB School Office Administrator, Canada
• Dr. Mahmud Hasan, University Teacher and Researcher, Canada
• Dr. Shamim Ahmed, University Teacher and Public Health Specialist, Canada
• Dr. Lubna Turin, University Teacher and Researcher, UK
• Dr. Sheikh Iskandar, University Teacher and Researcher,USA
• Dr. ATM Shamsuzzohha, University Teacher
• Umme Habiba, Barrister & Solicitor, Ontario, Canada
• Sima Roy, Barrister & Solicitor, Manitoba, Canada
• Sraboni Endow Chowchudy, Retired Counsellor and Banker, Manitoba, Canada
• Mamtaz Parvin Mou, Advocate, Supreme Court of Bangladesh
• Rashed Mahmud, Communication Specialist, Canada
• Zaglul Azim, Cultural Activist, Toronto, Canada
• Shahidul Alam, Economist & Journalist, Canada
• Goutam Sikder, Assistant Professor and Cultural Activist,Toronto, Canada
• Bidyut Sarker, Writer, Social Activist, and Photographer, Toronto, Canada
• Niru K Nahar, Professor, Columbus, OH, USA
• Dr. Shyamol Das, Professor of Homeland Security at Elizabeth City State University, North Carolina, USA
• Barrister Tapas Kanti Baul, Senior Associate, South Asia Democratic Forum, Germany
• Nilima Datta, Cultural Activist, Toronto, Canada. Organized, coordinated and forwarded by Charlotte Jacquemart Journalist, Switzerland

 

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!