শোষণমুক্ত পৃথিবীর স্বপ্নদ্রষ্টা কার্ল মার্কস
ইতিহাসের দীর্ঘ করিডরে কিছু মানুষ আছেন, যাঁদের পদচিহ্ন সময় মুছে ফেলতে পারে না। শতাব্দী পেরিয়ে গেলেও তাঁদের চিন্তা ফিরে আসে নতুন আলোয়, নতুন প্রশ্নে, নতুন সংকটে। কার্ল মার্কস তেমনই এক নাম। তিনি একাধারে দার্শনিক, অর্থনীতির তাত্ত্বিক এবং মানুষের জীবন, শ্রম আর বঞ্চনার এক গভীর পাঠক। ১৮১৮ সালের ৫ মে, জার্মানির ট্রিয়ার শহরে জন্ম নেওয়া এই…
