বাংলা ভাষা

আমার চোখ দু’টো প্রজাপতি হয়ে উড়ে গেলো একদিন
একটা ফুলে বসলো, সেখানে রাখা নির্জনতা;
কয়েকটা বছর এভাবেই বেঁচে আছি অন্ধতায় একা

আমার মাথাভরতি তুলোর বল নিয়ে
খেলা শুরু করলো উত্তপ্ত বেড়ালেরা;
আরো কিছুদিন এই ঘোরে থাকা যায় শান্তবেলার অস্থিরতা

মনে করো আমার হাত দুটো গাছের ডাল
ছোট্ট পাখি এসে অপেক্ষা করে, কখন পাকবে হলুদ ফল;
তারই ডানায় ফিরে এসেছে শ্যামল বাংলা ভাষা।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!