অনুগল্প
আমি প্রতিদিন খুঁজে পেতাম চুলের কাঁটা এখানে আসার পরে। ঘর কুড়োতে গিয়ে খাটের নিচে, আমার আগে যে ইরাকী মেয়েটি থেকে গেছে এখানে তার অস্তিত্বের অংশ এখনও লেগে গেছে। আমি কিছুদিন হল প্রবাসে এসেছি। এসে, আমার পাড়ায় বিকেলবেলায় হাঁটতে বেরিয়ে অথবা পার্কে যখন পড়শিরা কুকুর নিয়ে খেলা করে তখন তারা জানতে চেয়েছে আমি কোথায় থাকি; ঠিকানা…
