৫ মার্চ ১৯৭১: জয় বাংলার জয়
ক্ষমতার দুর্গ নয়, জনগণই যে দেশের সত্যিকার শক্তির উৎস—বাংলাদেশের বিগত চারদিনের ঘটনাবলী নিঃসন্দেহে প্রমাণিত। একাত্তরের উত্তাল মার্চে ৫ তারিখটি ছিল সংগ্রামী জনতার ঐক্য ও প্রত্যয়ের এক উজ্জ্বল দিন। সেদিন দৈনিক দৈনিক ইত্তেফাক-এর ব্যানার হেডলাইন ছিল—‘জয় বাংলার’ জয়। পত্রিকায় প্রকাশিত শেখ মুজিবুর রহমান-এর এক বিবৃতিতে বলা হয়, বাংলার মানুষের দুর্জয় আন্দোলন পশ্চিম পাকিস্তানেও নতুন করে চিন্তা-ভাবনার…
