৭ মার্চ ১৯৭১: বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা
১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন ঢাকার ঐতিহাসিক রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন; যা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান প্রেরণায় পরিণত হয়। বঙ্গবন্ধুর এই ভাষণ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির মুক্তির অঙ্গীকার, সংগ্রামের দিকনির্দেশনা এবং জাতীয়তাবোধ জাগরণের এক অমর…
