ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র ও হাওড়া জেলা
রবিদাস সাহারায় তাঁর ‘আমাদের শরৎচন্দ্র’ গ্রন্থে জানিয়েছিলেন যে, সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জনকে নিজের রাজনৈতিক গুরুপদে বরণ করে নেওয়ার আগে হাওড়া শহরের বাসিন্দা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁকে নিজের রাজনৈতিক গুরুপদে বরণ করে নিয়েছিলেন। প্রসঙ্গতঃ স্মরণীয় যে, ১৯২১ সালে দেশবন্ধুই শরৎচন্দ্রকে হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি করে দিয়েছিলেন। (আমাদের শরৎচন্দ্র, রবিদাস সাহারায়, পৃ: ১০৯ ও ৯৭) এসময়ে সুভাষচন্দ্র ও…
