২৮ জুন ১৯৭১: ফেনীর ছাগলনাইয়ায় লাঙ্গলমোড়া গণহত্যা

১৯৭১ সালের ২৮ জুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালায়। এদিন ছাগলনাইয়া শান্তি কমিটির প্রধান আবু তাহের ভূঞার প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানি বাহিনী নিজকুনজরা ও আলোকদিয়া গ্রামে হত্যাকাণ্ড চালানোর পর লাঙ্গলমোড়ায় প্রবেশ করে।

হানাদার বাহিনী গ্রাম থেকে আটজন গ্রামবাসীকে আটক করে সাতানিপাড়ার সিডর ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের মধ্যে পাঁচজনকে পার্শ্ববর্তী ফেনী নদীর সংযোগ খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়। একই দিনে মুক্তিযোদ্ধাদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়।

লাঙ্গলমোড়া গণহত্যায় নিহত পাঁচজন হলেন রুহুল আমিন (পিতা: মতি মিয়া), মোহাম্মদ হেনজ (পিতা: মতি মিয়া), ওহিদুর রহমান (পিতা: আবদুল মালেক), কামাল উদ্দিন (পিতা: বেচু মিয়া) এবং আবদুল মান্নান (পিতা: বেচু মিয়া)।

নিহতদের মধ্যে প্রথম তিনজনকে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। অপর দুইজনকে নিজকুনজরা সাতানিয়াপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নূরনবী চৌধুরীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ৯ম খণ্ড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!