তোমার চোখে লাগলো হলুদ হাওয়া

…তারপর তারা এসে বসল তোমার চোখে
তুমি দুহাতে ঢাকলে লজ্জা
হাতের ছায়ায়
তুমি
তুমি খুললে চোখ
আকাশ উচ্চারিত হল দৃষ্টিতে
বুকের পাশে উতল হলো ঢেউ

… তারপর
একটি প্রজাপতি এসে বসল তোমার গায়
তোমার ভিতরে তখন অস্থির হলুদ পরাগ
নির্জনতা ভেঙে আরও মুখর
দূর ভেঙে কাছে
কামরাঙা আলো
হাওয়ায় ডানায় দোল

… তারপর জ্বলে উঠেছে হাত
মুক্ত শিখা তলসী মঞ্চ
আটপৌরে আঁচল
সারা গায় ছাতিম ফুলের বাশ
পায়ের ছাপে চালের কুঁড়ো
আলতার সর

… তারপর
একটি রাত এসে দাঁড়ায়
অন্ধকার পেঁচার ছায়ায়
অবশিষ্ট অর্ধেক প্রেম অর্ধেক বিরহ
আবারও একটা তারা খসে পড়ল মাটিতে

তারপর….

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!