বৃক্ষদেবী

দূরে টিমটিম আলো। পায়ের পাতায় সর্ষে চলাচল, হে বৃক্ষদেবী-
তুমি কার? কে তোমার?

শিকড়
এপার
ওপার
মাঝে বরাভয় রহস্যময় ধেয়ে আসা আমাদের অগ্নিসংস্কার।

ক্রমশ প্রকট হয়ে যায় উৎস উৎসব
আলোর কান্নার স্বর বা মন
আজ শুধু লিখি
এ জীবন অঙ্গীভূত অঙ্গারক
পাতাল ভৈরব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!