বাংলা ভাষা
আমার চোখ দু’টো প্রজাপতি হয়ে উড়ে গেলো একদিন একটা ফুলে বসলো, সেখানে রাখা নির্জনতা; কয়েকটা বছর এভাবেই বেঁচে আছি অন্ধতায় একা আমার মাথাভরতি তুলোর বল নিয়ে খেলা শুরু করলো উত্তপ্ত বেড়ালেরা; আরো কিছুদিন এই ঘোরে থাকা যায় শান্তবেলার অস্থিরতা মনে করো আমার হাত দুটো গাছের ডাল ছোট্ট পাখি এসে অপেক্ষা করে, কখন পাকবে হলুদ ফল;…
