কাঙালিনী সুফিয়া: করতালির পরের জীবন
কাঙালিনী’ শব্দটি একসময় ছিল একজন শিল্পীর পরিচয়। আজ শব্দটি আমাদের সাংস্কৃতিক বাস্তবতারও এক নির্মম রূপক। যে কণ্ঠ বাংলার লোকগানকে দেশের সীমানা পেরিয়ে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিল, জীবনের শেষ প্রান্তে এসে সেই মানুষটিই চিকিৎসা, অর্থকষ্ট ও অনিশ্চয়তার সঙ্গে লড়ছেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তাঁর জরাজীর্ণ ছবি শুধু একজন শিল্পীর ব্যক্তিগত দুর্দশার সংবাদ নয়; আমাদের রাষ্ট্র, সমাজ ও সাংস্কৃতিক…
