কেন্দ্রীয় চরিত্র
নিশ্চয়ই দেবতা বিমুখ হয়েছেন। তা নাহলে এরকম হতেই পারে না। প্রায় এক যুগ বৃষ্টির নাম গন্ধ নেই। তপ্ত পৃথিবী। চারদিকে যেন অদৃশ্য আগুনের নিরন্তর এক প্রবাহ। এই তাপপ্রবাহে কোনো দিকে কোনো সবুজের চিহ্নমাত্র নেই। ভূপৃষ্ঠের সবুজ অরণ্যাণীর কোনো চিহ্ন চোখে পড়ে না। সমস্ত মাঠ শুকিয়ে একবারে ফুটিফাটা। মাটির বুকে বড় বড় হা গর্ত। মানুষ,পশু পাখির…
