ঔপনিবেশিক কলকাতার বাবুসংস্কৃতি ও পোষা প্রাণীর বিবাহ-উৎসব
ইতিহাস বলে যে, খৃষ্টীয় আঠারো শতকের দ্বিতীয়ার্ধে পলাশীর যুদ্ধের পরে ভাগীরথী নদীর পূর্বতীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের কেন্দ্র হিসেবে কলকাতা নগরের দ্রুত উত্থান ঘটেছিল। আর অতঃপর বাংলায় স্থায়ীভাবে বৃটিশ শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই এ শহরে এক নতুন সামাজিক গোষ্ঠীর বিকাশ ঘটেছিল, যাঁরা ইতিহাসে ‘বাবু’ হিসেবে পরিচিত হয়েছিলেন। তবে আক্ষরিক অর্থে এটি তখন একটি সম্মানসূচক শব্দ…
