অবশেষ দাস

অবশেষ দাস-এর জন্ম ৮ অক্টোবর ১৯৮১, দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব গোপালপুর গ্রামে। পিতা গৌরবরণ দাস এবং মাতা নমিতা দেবী। বাংলা ভাষা ও সাহিত্য এবং তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়েও অধ্যয়ন করেছেন। বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মরত। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় দীপশিখা পত্রিকার শারদ সংখ্যায়। গবেষক, কবি ও প্রাবন্ধিক হিসেবে তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র দক্ষিণ চব্বিশ পরগনার সাহিত্য ও সংস্কৃতি, সুন্দরবনের জনজীবন ও বাংলা কথাসাহিত্য, এবং দলিত সমাজ ও সাহিত্য। প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, সংস্কৃতি ও ইতিহাস তাঁর মননচর্চার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সুধারানী স্মৃতি পুরস্কার (২০০৪), পাঞ্চজন্য সাহিত্য পুরস্কার (২০১০), তেপান্তর পুরস্কার (২০১৭), সুকুমার রায় পুরস্কার (২০২০), একাডেমী সাহিত্য শিখর সম্মাননা (২০২৩), কবি সৌমেন বসু স্মৃতি পুরস্কার (২০২৪) এবং নেতাজী সুভাষ সম্মাননা (২০২৫) সহ একাধিক সম্মাননা লাভ করেছেন। ফুলের সৌরভ নয়, জীবনের সৌরভের সন্ধানই তাঁর সাহিত্যসাধনার মূল প্রেরণা। মানুষ, মাটি, স্মৃতি ও সময়ের গভীর অন্তর্লোক অনুসন্ধান করে তিনি নির্মাণ করে চলেছেন তাঁর নিজস্ব সাহিত্যভুবন।

মায়ের পুরস্কার

গ্রামের ছোট্ট বাজারটায় প্রতিদিন সকাল হলেই হাট বসে। কেউ নিয়ে আসে শাকসবজি, কেউ ফল, কেউ চাল-ডাল। এক কোণে মাটির ওপর পাটি পেতে বসেন রমার মা। সামনে সাজানো থাকে টাটকা মাছ। স্বামী অনেক বছর আগেই চলে গেছেন। অসুখ হয়েছিল। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারেননি। একদিন চুপচাপ চোখ বুজেছিলেন তিনি। তারপর থেকেই সংসারের সব দায়িত্ব এসে…

Read More

সংস্কৃতের জীবন্ত উত্তরাধিকার

কোনও ভাষা জীবিত কি না, তার বিচার কেবল কতজন মানুষ প্রতিদিন সেই ভাষায় কথা বলেন বা ভাববিনিময় করেন, তার ওপর নির্ভর করে না। একটি ভাষার জীবন তার ব্যবহারক্ষেত্র, সাহিত্য, জ্ঞানচর্চা, সামাজিক ও ধর্মীয় অনুশীলন, শব্দভাণ্ডার এবং সাংস্কৃতিক স্মৃতির মধ্যেও প্রবাহিত হতে পারে। কথ্য পরিসর সংকুচিত হওয়ার পরও কোনও ভাষা যদি একটি সমাজের চিন্তা, সংস্কৃতি, আচার…

Read More

সময়ের মুখ, মানুষের ভাষা: কবি বৃন্দাবন দাসের কবিতাবিশ্ব

গবেষক: অবশেষ দাস তত্ত্বাবধায়ক: ড. গোবিন্দ সরকার বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ প্রতিষ্ঠান: সিকম স্কিলস্ ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ, ভারত প্রকাশনা: সময়ের শব্দ ISSN: 2704-1387 প্রকাশের তারিখ: ১৫ জুন ২০২৬ সারসংক্ষেপ সমকালীন বাংলা কবিতার গুরুত্বপূর্ণ অথচ তুলনামূলকভাবে কম আলোচিত কবি বৃন্দাবন দাসের কাব্যচেতনা, মানবতাবাদ, প্রকৃতিদর্শন, সমাজসচেতনতা এবং ভাষার স্বাতন্ত্র্য এই গবেষণাপত্রের আলোচ্য বিষয়। চার দশকেরও অধিক…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!