জয়িতা চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতা
কি ভাবে দেখা যায় নারীর ভালোবাসা যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে না, তাই হয়তো দুধ, গুড় ফুরিয়ে গেলেও মায়ের চোখে জ্বল – জ্বল করে ওঠে রোদ্দুর চোখ ধাঁধানো আলোয় মিলিয়ে যায় পুরুষের আদর কিন্তু অকস্মাৎ দেখলে মনে পড়ে মাঠ ভর্তি সোনালী ধান মনে পড়ে তার আলো ঝরা হাসি যা লেগে থাকে সদর দরজার গায়ে…
