ইতিহাস, সমাজ ও সংস্কৃতির পটভূমিকায় শিব ও শিবরাত্রি
অতীতে মহেঞ্জোদড়োতে তিনমাথাওয়ালা কোনো একজন দেবতার চিত্রসম্বলিত একাধিক মোহর পাওয়া যাওয়ার পরে হরাপ্পাবিদ্যার প্রথম আচার্য স্যার জন মার্শাল তাঁকে পৌরাণিক শিবদেবতার আদিরূপ বলে সিদ্ধান্ত করেছিলেন। হরাপ্পা-সংস্কৃতির স্বরূপ নিয়ে পণ্ডিতদের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, অন্ততঃ এই একটি বিষয় নিয়ে এখনও অবধি কেউই দ্বিমত পোষণ করেননি। বাস্তবিক পক্ষে, ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে শিবের যে বহু বিচিত্র…
