লক্ষ্মী: এক বিচিত্র দেবীর ঐতিহাসিক বিবর্তন
সুকুমার রায় লিখেছিলেন—‘ছিল বেড়াল হয়ে গেল রুমাল!’ প্রশ্ন হল যে, তিনি যদি দেবী লক্ষ্মীর বাহনের বিবর্তন দেখতেন, তাহলে কি বলতেন? কারণ—আদিতে লক্ষ্মীর বাহন কিন্তু প্যাঁচা ছিল না, ছিল পশুরাজ সিংহ! বৈদিক সাহিত্যে লক্ষ্মী সম্পর্কিত যে বর্ণনা পাওয়া যায়, সেটার থেকে পরিষ্কার বোঝা যায় যে—বৈদিকযুগের মধ্যেই প্রাচীন ভারতে লক্ষ্মী সংক্রান্ত ধর্মবিশ্বাসের জন্ম হয়েছিল। এই দেবী সংক্রান্ত…
