অক্ষয়চন্দ্র সরকারের দৃষ্টিতে রবীন্দ্রনাথ
খৃষ্টীয় ঊনিশ শতকের প্রথমদিকের বাংলা সাহিত্যের ইতিহাসে অক্ষয়চন্দ্র সরকার মূলতঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহযোগী ও বঙ্কিম পর্বের বা বঙ্কিম গোষ্ঠীর অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধকার হলেও পরবর্তী সময়ের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) সঙ্গেও তাঁর অন্তরঙ্গ সংযোগ ছিল। ১২৮২ বঙ্গাব্দে, অর্থাৎ—১৮৭৫ সালে গুণেন্দ্রনাথ ঠাকুরের ‘বিদ্বজ্জন সমাগম’ সভায় আমন্ত্রিত অক্ষয়চন্দ্র রবীন্দ্রনাথের কণ্ঠে একটি স্বরচিত কবিতা শুনেছিলেন। তখন…
