রণতোষ কুমার দেব

রণতোষ কুমার দেবের জন্ম ত্রিপুরার আগরতলায়। তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরে উপপরিচালক হিসেবে কর্মরত। কবিতা, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনি তার সাহিত্যচর্চার ক্ষেত্র। মানবিকতা, প্রকৃতি, দেশপ্রেম ও সামাজিক জীবনের নানা অনুভব তার লেখার প্রধান বিষয়।

সময়ের কাছে জবাব

সময় কখনও মরে না, শুধু মুখ বদলায়, পুরোনো ক্ষত নিয়ে নতুন সকাল আসে। শহরের ভিড়ে কত মুখ নিঃশব্দে কাঁদে, অদৃশ্য প্রশ্ন জমে থাকে বাতাসে। যে হাত মাটি চষে অন্ন ফলায়, তার ঘরেই কেন অভাবের অন্ধকার? যে শ্রমিক শহরের স্বপ্ন গড়ে, তার স্বপ্ন কেন ভাঙা চালের নিচে? একটি শিশুর চোখে যে ক্ষুধা জ্বলে, তার সামনে সভ্যতা…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!