শব্দের সেতু

তোমার-আমার মধ্যে
যাকিছু আনন্দ হয়ে ছিল
সেটি হচ্ছে শব্দ!
.
ভ্রমণ ও দহনের কালে
অবিচল পথের উপর অস্থির শব্দেরা
এক বাঁধ থেকে অন্য বাঁধে
হাঁটতো, হোঁচট খেতো আর
পদদলিত হতে হতে বাঁক বদলে ফেলতো তারা।
.
তখন সত্তার পর্দাগুলো খুলে ফেলে
দরজাবিহীন লাগোয়া বারান্দায় আমরা
শব্দগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতাম।
.
অতঃপর নগ্নতা অতিক্রম করে
একে একে প্রতিটি শব্দ অদৃশ্য হয়ে যেতো তাদের শূন্য অস্তিত্বের ভিতর।
.
আর তখন শব্দগুলোকে
দেহ থেকে দেহের ভিতর উন্মোচিত
হতে দেখে আমরা পুনর্স্থাপিত
করতাম আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কটিকে…

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!