তুহিন দাস

তুহিন দাস, কবি ও ছোটকাগজ কর্মী। আশির দশকের মধ্যভাগে তার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের বরিশালে। খুব ছোটবেলা থেকে লেখা শুরু করেন। ২০০০ সালে 'আরণ্যক' সাহিত্যপত্র সম্পাদনা শুরু করে প্রায় ১৫ বছর পত্রিকাটির যাত্রা অব্যাহত রাখেন। সম্পাদনার জন্যে ২০১১ সালে 'চিহ্ন সন্মাননা' পান। বাংলা ভাষায় তার নয়টি কাব্যগ্রন্থ, তার কবিতার অনুবাদের দু'টি ইংরেজি গ্রন্থ ও জীবনানন্দ বিষয়ে একটি গদ্যগ্রন্থ (যৌথ) প্রকাশিত হয়েছে। সৃজনশীল লেখালেখি বিষয়ে করনেগি মেলন বিশ্ববিদ্যালয়ের স্পন্সরশিপ নিয়ে আমেরিকায় যান। 'আরক' পত্রিকা ও প্রকাশনার প্রথম থেকে যুক্ত।

রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

যে কৃষক মাঠে ফসল ফলায় সে হল মাঠের কবি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন তেমনই একটি ক্ষেত্রের কবি। বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি, যেমন ছিলেন তার সমসাময়িক চিলির সালভেদর আলেন্দে অথবা কিউবার চে গুয়েভারা। সাম্রাজ্যবাদী থাবা বিশ্বরাজনীতির এই তিন কবিকে কেড়ে নিয়েছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে। সালভেদর আলেন্দে, লাতিন আমেরিকার ইতিহাসে চিলির প্রথম মার্কসবাদী প্রেসিডেন্ট যিনি…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!