গোলোকেশ্বর সরকার

গোলোকেশ্বর সরকার জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর গ্রামে। পেশা শিক্ষকতা নেশা সাহিত্যচর্চা। বহু বছর ধরে লিখে চলেছেন কলকাতার বুলবুল, ললিত ভারতী, মনের ডাইরি, বাউল বাতাস, সাহিত্যদর্পন, রুদ্রকাল আলো আভাস সহ নবারুণ (মুম্বাই), অল্প অল্প গল্প (দিল্লি), পাহাড় থেকে সাগর (শিলিগুড়ি), চষেল (বুনিয়াদপুর), পারক (বুনিয়াদপুর), রুদোক (বুনিয়াদপুর) পত্রিকায়। এছাড়াও শরণ্যা (সিডনী, অস্ট্রেলিয়া), বাংলাভাষী (ইংল্যান্ড), আশ্রম (ক্যানাডা) তথ্যপুঞ্জ (ইতালি), বাংলাদেশ সহ দেশ বিদেশের পত্রিকায় লিখছেন তিনি নিয়মিত। তার প্রকাশিত গ্রন্থ: ঊষাতিটি (ছোটগল্প) মেখলা (ক্ষুদ্রগল্প), হসন্তিকা (ক্ষুদ্রগল্প) ও দোলিকা (ছোটগল্প সংকলন) প্রাপ্ত পুরস্কার: ২০১৫ সালে 'কলকাতা পার্ক সার্কাস লেখক-শিল্পী মহল' থেকে 'ঊষাতিটি' নামক ছোটগল্প বইয়ের জন্য সাহিত্যে স্বর্ণপদক লাভ। ২০১৯ সালে পেয়েছেন কলকাতার 'বুলবুল' পত্রিকার 'শহীদউদ্দিন খান' সম্মাননা।

গল্প: শ্রীমতি একটি মেয়ের নাম ২

আমি যেখানে রয়েছি, তার থেকে অল্প কিছুটা দূরে ধীরে ধীরে ‘স্বর্গের রথ’ এসে দাঁড়াল। আমার পাশে স্বর্গের রথ দেখে চমকে গেলাম আমি। আসলে এর আগে আমি কখনও স্বর্গের রথ দেখিনি। স্বর্গের রথ দেখতে কেমন, কীরূপ তার আকার-আকৃতি, লম্বা কত, চওড়া কত, উচ্চতা কত, রথের রং কেমন… এসব কিছু অজানা ছিল আমার কাছে। কী দিয়ে তৈরি,…

Read More

গল্প: শ্রীমতি একটি মেয়ের নাম

বালুরঘাট হাসপাতাল। গ্রীষ্মকাল। দুপুর দুটো। গরম হাওয়া বইছিল। মাথার ওপর সূর্য। কড়া রোদে বাইরে থাকা মুশকিল। হাসপাতালে আসা সবাই হাসপাতাল চত্বরে একটি‌ বড় নিমগাছের ছায়াতে আশ্রয় নিয়েছিল। আমিও হাসপাতালের সীমানার ভেতর সেই নিমগাছটির ছায়াতে রয়েছি। আরও ঘন্টা তিনেক আমাকে এখানে থাকতে হবে। তবে হ্যাঁ, আমার নিকট আত্মীয় বা পরিচিত কেউ কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!