প্রাক-বৃটিশ আমলের শিক্ষাব্যবস্থা
ইউরোপীয়রা যখন প্রথম ভারতবর্ষে পদার্পন করেছিলেন তখনও ভারতের প্রাচীন শিক্ষাব্যবস্থা কিন্তু ঠিকমতোই চলছিল; এমনকি খৃষ্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে ভারতবর্ষে, বিশেষতঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত বাংলায় যখন নবীন শিক্ষাব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল, তখনও আগের সেই সুপ্রাচীন শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়নি; বরং তখনও এদেশের সর্বত্রই বহু টোল ও চতুষ্পাঠী এবং মক্তব ও মাদ্রাসা ছিল। তখনও বাংলার…
