প্রেমেন্দ্র মিত্রের জীবনদর্শন
মাত্র চোদ্দ বছর বয়সে কবি প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন— “আমার জীবনকে আমি প্রদীপ করে জেলেছিলুম, তোমার, আরতি করবো বলে।” (নেবা দীপ, আমের বোল) এবং এরপরে এই পংক্তিটির অণুরণন তাঁর মধ্যে সারা জীবন ধরে চলেছিল বলে দেখতে পাওয়া যায়। সারস্বত সাধনার মধ্যে তিনি তাঁর নিজের জীবনকে প্রদীপ করে তুলেছিলেন, এবং সেই প্রদীপের আলোতে তিনি তাঁর জীবনদেবতার বা…
