রফিক উল ইসলাম
রফিক উল ইসলাম
জন্ম ২ আগস্ট ১৯৫৪, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আশির দশক থেকে পরিপূর্ণ কবিতাযাপন। প্রকাশিত তেরোটি কাব্যগ্রন্থ, শ্রেষ্ঠ কবিতা (প্রতিভাস), কবিতা সংগ্রহ (বাংলাদেশ থেকে), কবিতাসংগ্রহ ১ ও ২ (আলোপৃথিবী), একটি ইংরেজি এবং একটি কিশোর কবিতাগ্রন্থ ছাড়াও নির্জনতাপ্রিয় এই কবি সম্পাদনা করেছেন 'সত্তর আশির কবিতা' (১৯৯৫), 'কবিতার আলোয় শ্রীসুভাষচন্দ্র বসু' (১৯৯৮), 'শ্রীসুব্রত রুদ্র' (চার খণ্ডে ২০০২, ২০০৬, ২০০৮, ২০২২), 'সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন ও গ্রন্থপরিচয়' (২০০৩), 'Sunil Gangopadhyay' (২০০৬), 'সুনীল গঙ্গোপাধ্যায় কথাবার্তা সংগ্রহ' (২০১৩), 'সুনীল গঙ্গোপাধ্যায় ১০০টি প্রেমের কবিতা' (২০১৩), 'দু-বাংলার কবিতা সংগ্রহ' (১ম খণ্ড ২০১৬, ২য় খণ্ড ২০১৯), 'সামসুল হক শ্রেষ্ঠ কবিতা' (২০১৬), 'সামসুল হক ছড়াসংগ্রহ' (২০১৯) ইত্যাদি গ্রন্থগুলি। ইংরেজি এবং হিন্দিতে অনূদিত হয়েছে তাঁর বেশকিছু কবিতা। জাতীয় কবিতা উৎসব (ঢাকা), টাঙ্গাইল এবং দরিয়ানগর কবিতা উৎসবে আমন্ত্রিত কবি হিসেবে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন। বিশিষ্ট এই কবি ও গবেষক কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। ভ্রমণ ও বন্ধুত্বস্থাপন তাঁর একান্ত অভিলাষ।