তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত হুগলি জেলার মানকুন্ডুর বাসিন্দা। জন্ম ১৭ মে ১৯৮৯। পিতা সমীর ঘোষ ও মাতা তাপসী দেবী। ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে তাঁর সখ্য। স্বাধীনতা বিষয়ে লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় বিদ্যালয়ের পত্রিকায়। কবিতাটি পাঠকদের মধ্যে সাড়া জাগায়।
দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর লেখা। উল্লেখযোগ্য পত্রিকার মধ্যে রয়েছে ‘কবি সম্মেলন’, ‘একুশ শতক’, ‘প্রসাদ’, ‘উৎসব’, ‘কলেজ স্ট্রিট’, ‘তথ্যকেন্দ্র’, ‘উল্টোরথ’, ‘এখন শান্তিনিকেতন’, ‘বাংলা স্টেটসম্যান’, ‘সুখবর’, ‘যুগশঙ্খ’, ‘ত্রিপুরা ভবিষ্যৎ’, ‘আর্থিক লিপি’, ‘পুরগামী’ ও ‘ছোটোদের প্রসাদ’। দেশের বাইরেও বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা এবং মেলবর্ন ও প্যারিস থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে।
সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য কয়েকটি হলো মাৎসুও বাশো পুরস্কার, শরৎচন্দ্র পুরস্কার, কাব্য সুধাকর সম্মান, হাইকু প্রভাকর সম্মান, মহাশ্বেতা স্মৃতি সম্মান, শঙ্খ ঘোষ স্মৃতি সম্মান, জীবনানন্দ স্মৃতি সম্মান ও প্রাণকৃষ্ণ স্মৃতি সম্মান। এ ছাড়া পেয়েছেন বর্ষসেরা সাহিত্য সেবা অ্যাওয়ার্ড (২০২১), রোকেয়া সাহিত্য মেরিট অ্যাওয়ার্ড (২০২২), ভারত জ্যোতি সাহিত্য গৌরব অ্যাওয়ার্ড (২০২৩), মহাকবি কালিদাস সম্মান (২০২৩), পারিজাত রৌপ্য পদক সম্মান (২০২৪), ভারত সাহিত্য তীর্থ সম্মান (২০২৪), মার্টিন লুথার ওয়ার্ল্ড মানব সম্মান (২০২৫) এবং দীপায়ন সাহিত্য পুরস্কার (২০২৬)।