শতবর্ষে পথের দাবী প্রসঙ্গ ও প্রাসঙ্গিকতা
বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসটি ১৯২৬ সালের অগাস্ট মাসে প্রকাশিত হওয়ার পর বর্তমানে ২০২৬ এর অগাস্টে শতবর্ষের পৌঁছে গেছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে লেখা এই দেশপ্রেমের রাজনৈতিক তথা বিদ্রোহী উপন্যাসটি সেই সময়ে যেমন যুবসমাজে উন্মাদনা সৃষ্টি করেছিল, তেমনি তা কেবল স্বাধীনতা আন্দোলনের ইতিহাসেই নয়, বরং বাংলা উপন্যাসের ধারায়ও এক যুগান্তকারী অধ্যায়ের জন্ম দিয়েছিল।…
