বাঁচার জন্য ও অন্যান্য কবিতা
বাঁচার জন্য আকাশকে বললাম ছবি আঁকতে, মেঘের ছবি; শৈশবের সেই কল্পছবি, কৈশোরের সেই গল্পছবি; অনেক অনেক, অনেক ছবি… আকাশ বলল—আঁকছি তো আমি রাতদিন, তুমি তো দেখেছো না আর… আমি বললাম—সে কি কথা! তাকাই তো তোমার দিকে সময় পেলে, তোমার দেখার ইচ্ছা হলে; —সময় কি সেভাবে পাও কখনও? মুচকি হেসে বলল আকাশ; সত্যি তো, সময় সেভাবে…
