টিএম মিলজার হোসেন

মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়। তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবু জাগতিক নিয়মে কিছু পরিচয় লিখতেই হয়। টিএম মিলজার হোসেন একজন বাঙালি, একজন বাংলাদেশি। জন্ম জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে। তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। তার প্রথম কাব্যগ্রন্থ ‘নরক ভূমি’। ‘নরক নগরী’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।

কবিতা

এক শরৎ সন্ধ্যার শেষে নিশ্চিত অমাবস্যার রাতে এ যেন এক রক্তাভ পূর্ণিমার চাঁদ। শেষবারের মতো জরায়ুমুখ ছুঁয়ে অন্তিম চুম্বনে চুম্বনে, যোনিপথ ধরে আর্তনাদের আগুনগোলা হয়ে এ অনাথ, খেয়ালি, অদ্ভুত, নিরর্থক, নিষ্ফল, নিদারুণ নরক ভূমির নরক নগরীতে নব নরক যাত্রী, এক অনাবশ্যক শাবকের জন্ম। যে শাবকের জন্মের বহুকাল আগে বিদায় নিয়েছে তার পিতার যৌবন, তার মাতার…

Read More

আমি তোমার মৃত্যুতে

তোমার মৃত্যুতে আমিও সামাজিক পর্দায় শোকের বিজ্ঞাপন দেবো, যাকে এ শহর ‘স্ট্যাটাস’ বলে চেনে। অজস্র ‘আমিন’-এর শোরগোল, বুড়ো আঙুলের অবিরাম আস্ফালনে ভেসে যাবো, যাকে তোমরা ‘লাইক’ বলো। চিতার আগুনে দগ্ধ হওয়ার বদলে পছন্দ-চিহ্ন আর মন্তব্যের সস্তা অঙ্কে আমিও ধন্য হয়ে উঠবো। কিনে আনা এক কালো গোলাপের অন্ধকার পাপড়িতে চোখ রেখে আত্মার আদিম শোক থেকে সযত্নে…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!