তৈমুর খানের গুচ্ছ কবিতা

#সরলতার গল্প সরলতাগুলি খুঁজতে এসেছি কোথাও সরলতা আছে? চারিদিকে রাতজাগা কোলাহল সঙ্গমের অন্ধকারে ঝরছে শীৎকার ক্ষুদ্র ক্ষুদ্র গল্পের প্রয়াসে আলো জ্বলে ওঠে আবার আলো নিভে যায় কতদিন এই রাস্তায় হেঁটেছিল ব্যঞ্জনাময়ী কতদিন দুলেছিল বেণী স্মৃতির আমলকি বন ছুঁয়ে আমাদের প্রথম কানাকানি তারপর বৃষ্টি এসেছিল শ্রাবণের ভরা নদীর কূলে আমাদের ছাতা উড়ে গেলে প্রথম ভেজার গন্ধে…

Read More

গৌরীপ্রসন্ন মজুমদার: বাংলা গানের প্রবাদপ্রতিম গীতিকার

আমি তখন খুবই ছোট। ক্লাস ইলেভেনে পড়ি। দেশ, আনন্দবাজার এবং যুগান্তর পত্রিকায় তখন সবেমাত্র কয়েকটি লেখা বেরিয়েছে। কৃত্তিবাস পত্রিকার জন্য সুনীলদা, মানে সুনীল গঙ্গোপাধ্যায়কে দু’টি কবিতা দিয়েছিলাম। পর পর দু’টি সংখ্যায় সেই কবিতা ছাপা না হওয়ায় আমি নিজেই সিদ্ধান্ত নিই একটি পত্রিকা বের করার। যদিও পরবর্তিকালে সুনীলদা আমার অজস্র কবিতা ছেপেছেন এবং আমার আর সুনীলদার…

Read More

ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ২)

কেউ কাছে না থাকলে মানুষ ভিতরের নিবিড়তা নিয়ে নিজের মনের সঙ্গে বেশ কথা বলতে পারে। ডুরানির আত্মিক অবস্থান সেই পথে ঢুকে পড়েছে। হিসেব মেলাতে না পেরে কেমন যেন হতোদ্যম হয়ে পড়েছেন। ভাবনা একটাই, ছেলেকে কেন তিনি নিজের মতো করে গড়ে তুলতে পারলেন না? সদুত্তর পেলে প্রশ্নের গোলকধাঁধা থেকে বের হয়ে আসা সহজ হত। ডুরানির পক্ষে…

Read More

মননের খোরাক, মনের স্বস্তি

শরৎ আসবে, নীল আকাশের শুভ্র মেঘের ভেলা ভাসবে, নদীর তীরে রাশি রাশি কাশফুল দুলবে অথচ শারদ সাহিত্যসম্ভার আত্মপ্রকাশ করবে না, এমনটা হতে পারে না। আপামর বাঙালির সর্বজনীন ঈদ ও দুর্গোৎসবের সঙ্গে শারদ সংখ্যা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। শুধু শহর কলকাতা নয়, শহরতলী থেকে মফঃস্বল এমনকি গ্রাম‌ও এ ব্যাপারে পিছিয়ে নেই। কলেবরে ছোটো হোক বা বড়–সব প্রতিষ্ঠান‌ই…

Read More

ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ১)

রবিবার সকাল হলেই চাকুরেদারদের জীবনে নতুন উৎসাহ তৈরি হয়। সপ্তাহে ওই তো মাত্র একটাই দিন, বাড়িতে বসে ছুটির আমেজ বেশ উপভোগ করা যায়। পিছনে কোনো তাড়া থাকে না। ছ’টা দিনের ক্লান্তি মুছে ফেলার এক অপূর্ব সন্ধিক্ষণ। বোধ হয় সেই কারণেই চাকুরেজীবীরা রবিবার এলে মনে মনে এত বেশি খুশি হতে পারেন। ডুরানি অবশ্য অবসরপ্রাপ্ত কেরানি, তবুও…

Read More

রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

যে কৃষক মাঠে ফসল ফলায় সে হল মাঠের কবি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন তেমনই একটি ক্ষেত্রের কবি। বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি, যেমন ছিলেন তার সমসাময়িক চিলির সালভেদর আলেন্দে অথবা কিউবার চে গুয়েভারা। সাম্রাজ্যবাদী থাবা বিশ্বরাজনীতির এই তিন কবিকে কেড়ে নিয়েছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে। সালভেদর আলেন্দে, লাতিন আমেরিকার ইতিহাসে চিলির প্রথম মার্কসবাদী প্রেসিডেন্ট যিনি…

Read More

প্রার্থনা

ভারত গরীব হয়ে থাক চিরকাল থেকে যাক ভণ্ড নেতা, গবেট জনতা থেকে যাক ছাপ্পাভোট, থাক প্রহসন। ধর্মের খোলসে মুড়ে থাক রাজনীতি ‘গরিবি হঠাও’ শুধু স্লোগানেই থাক জাতপাত বুকে নিয়ে বাঁচুক ভারত। থেকে যাক প্রতি নোটে গান্ধীজির ছবি থেকে যাক সংরক্ষণ স্থানুর মতোই। ভণ্ডনেতা ভালো থাক টাকার পাহাড়ে আমজনতার থাক জঠরে আগুন তবুও থাকুক তারা শীতঘুমে…

Read More

ভারতের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টকেই কেন বেছে নেওয়া হল?

ভারতবর্ষের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন তড়িঘড়ি বৈঠক করে ১৫ আগস্ট দিনটিতেই ভারতবর্ষের ওপর থেকে শাসন ক্ষমতা তুলে নিয়ে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সম্রাট হিরোতিহোর আত্মসমর্পণ করার দ্বিতীয় বর্ষপূর্তি। ওই আত্মসমর্পণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণ এই সমর্পণের ফলে ওই…

Read More

একখান দ‍্যাশের বাড়ি আছিল!

শ্রদ্ধেয় ভায়োলেটদি, সুদূর নরওয়েতে বসে আমাকে স্বাধীনতা দিবসের উপর লেখা পাঠাতে বলেছ। কি লিখবো বলতো? মাথায় যে কিছুই আসে না। বাংলাদেশ হবার পরে আমার জন্ম। জ্ঞান হবার পর থেকেই ঠাকুমা, বাবা, জ্যাঠামশাই, পিসিমাদের মুখে শুনে এসেছি দ‍্যাশে আমাগো একখান বাড়ি আছিল। বাবাকে জিজ্ঞাসা করতাম আমাগো দ‍্যাশটা কই? বাবা বলতেন, মানচিত্রে যে বাংলাদেশ দেখতে পাও ওটাই…

Read More

জাতিগত গণিত বা এথনোম্যাথামেটিকস

শিল্পকলা, সাহিত্য, সংগীত, বিজ্ঞান ও প্রকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন। আর এই সবকিছুর সঙ্গে মানুষের জীবন জড়িয়ে রয়েছে বলেই পৃথিবীর ভারসাম্য বজায় রয়েছে সুন্দরভাবে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। প্রকৃতি ব্যতিরেকে মানুষ বাঁচতে পারে না। মানুষের জীবন এই পৃথিবীর সবচাইতে মূল্যবান সামগ্রী। আমরা জানি যে এইসমস্ত কিছুর সঙ্গে মানুষের হৃদয়ের মেলবন্ধন যখন হয় তখন…

Read More

বিজয়িনী নাই তব ভয়- প্রসঙ্গ লীলা নাগ

  লীলা নাগ (১৯০০-১৯৭০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, পূর্ব বাংলার নারী শিক্ষা ও নারী আন্দোলনের পথিকৃৎ। আসামের গোয়ালপাড়ায় ১৯০০ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণকারী লীলা নাগ ছিলেন একজন বেসামরিক কর্মকর্তার কন্যা এবং তাঁর পরিবারবর্গ ছিলেন সিলেটের এক সংস্কৃতিমনা ও শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সদস্য। কলকাতার বেথুন কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন এবং তাঁর…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!