২৭ মে ১৯৭১: সিরাজগঞ্জে বাগবাটি গণহত্যা
মুক্তিযুদ্ধের প্রতিটি বিজয়ের পেছনে ছড়িয়ে আছে বহু গ্রামের কান্না, স্বজন হারানোর বেদনা আর গণহত্যার ভয়াবহ স্মৃতি। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের পরিকল্পিত হত্যাযজ্ঞে বাংলাদেশের নানা জনপদ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সেইসব গণহত্যার মধ্যে সিরাজগঞ্জের বাগবাটি গণহত্যা বিশেষভাবে ভয়াবহ ও হৃদয়বিদারক একটি অধ্যায়। বর্তমান সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বাগবাটি ইউনিয়ন।…
