সময়ের শব্দ, বাংলাদেশ

১২ মার্চ ১৯৭১: প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহে জাগ্রত পূর্ববাংলা

১৯৭১ সালের মার্চ মাসের দিনগুলো বাংলাদেশের ইতিহাসে অগ্নিঝরা মুহূর্ত হিসেবে চিহ্নিত। তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে ১২ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণ তার সমান অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলন দেশজুড়ে নতুন রূপে শক্তিশালী হয়েছিল। এই দিনে সরকারি ও আধাসরকারি কর্মচারীরা কর্মস্থল বর্জন করেন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সরকারি ও বেসরকারি…

Read More

১১ মার্চ ১৯৭১: সর্বস্তরের অসহযোগে স্থবির হয়ে পড়ে পাকিস্তানি প্রশাসন

১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের একাদশতম দিনে পূর্ববাংলাজুড়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অসহযোগ আন্দোলন আরও বিস্তৃত রূপ লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা অনুসরণ করে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগিতা অব্যাহত রাখেন। ফলে পূর্ববাংলায় পাকিস্তানের বেসামরিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর…

Read More

১০ মার্চ ১৯৭১: অদম্য বাঙালির ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা

১৯৭১ সালের মার্চের প্রতিটি দিন যেন স্বাধীনতার পথে এক একটি দৃঢ় পদক্ষেপ। সেই ধারাবাহিকতায় ১০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলছিল পূর্ব পাকিস্তানের প্রশাসন ও জনজীবন। অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশের সরকারী ও আধাসরকারী অফিসের কর্মচারীরা টানা দশম দিনের মতো কাজে যোগদান থেকে বিরত থাকেন। ফলে কার্যত পাকিস্তানি শাসনযন্ত্র অচল হয়ে পড়ে।…

Read More

৯ মার্চ ১৯৭১: মুজিবময় পূর্ব বাংলা

১৯৭১ সালের ৯ মার্চ ছিল পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহূত অহিংস ও অসহযোগ আন্দোলনের অষ্টম দিনে সারাদেশ আন্দোলনের উত্তাল হয়ে ওঠে। হাইকোর্ট, জেলা কোর্ট, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে এবং ঘরে ঘরে কালো…

Read More

৮ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলনের বিস্তার

রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির সামনে স্বাধীনতার সংগ্রামের রূপরেখা স্পষ্ট করে ঘোষণা করেন— “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই ভাষণে পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছে চার দফা শর্ত এবং বাংলার মুক্তিকামী জনগণের জন্য ১০টি নির্দেশনা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ৮ মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক…

Read More

৭ মার্চ ১৯৭১: বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা

১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন ঢাকার ঐতিহাসিক রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন; যা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান প্রেরণায় পরিণত হয়। বঙ্গবন্ধুর এই ভাষণ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির মুক্তির অঙ্গীকার, সংগ্রামের দিকনির্দেশনা এবং জাতীয়তাবোধ জাগরণের এক অমর…

Read More

৬ মার্চ ১৯৭১: বাংলার বুকে এ গণহত্যা বন্ধ কর!

১৯৭১ সালের মার্চ মাসে বাঙালি জাতি স্বাধীনতার দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় ৬ মার্চ ১৯৭১ ছিল হরতাল ও অসহযোগ আন্দোলনের উত্তাল একটি দিন। এদিন দেশের সর্বত্র সভা-সমাবেশ, মিছিল ও প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসে। টানা ষষ্ঠ দিনের মতো ঢাকায় হরতাল পালন করা হয়। শান্তিপূর্ণ হরতাল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশ অনুযায়ী দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে…

Read More

৫ মার্চ ১৯৭১: জয় বাংলার জয়

ক্ষমতার দুর্গ নয়, জনগণই যে দেশের সত্যিকার শক্তির উৎস—বাংলাদেশের বিগত চারদিনের ঘটনাবলী নিঃসন্দেহে প্রমাণিত। একাত্তরের উত্তাল মার্চে ৫ তারিখটি ছিল সংগ্রামী জনতার ঐক্য ও প্রত্যয়ের এক উজ্জ্বল দিন। সেদিন দৈনিক দৈনিক ইত্তেফাক-এর ব্যানার হেডলাইন ছিল—‘জয় বাংলার’ জয়। পত্রিকায় প্রকাশিত শেখ মুজিবুর রহমান-এর এক বিবৃতিতে বলা হয়, বাংলার মানুষের দুর্জয় আন্দোলন পশ্চিম পাকিস্তানেও নতুন করে চিন্তা-ভাবনার…

Read More

৪ মার্চ ১৯৭১: স্বাধীনতার পূর্বলগ্নে বেসামরিক শাসনের পতন

১৯৭১ সালের মার্চ ছিল বাঙালির ইতিহাসের এক অগ্নিগর্ভ অধ্যায়। ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর পূর্ব বাংলায় যে গণঅভ্যুত্থানের ঢেউ ওঠে, তার চতুর্থ দিনে প্রদেশের বেসামরিক শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। রাজপথ থেকে বেতার-টেলিভিশন, সংবাদপত্র থেকে শিল্পীসমাজ—সবার কণ্ঠে তখন একটাই আওয়াজ: বাঙালির অধিকার ও স্বাধিকার। ওইদিন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ডাকে…

Read More

৩ মার্চ ১৯৭১: স্বাধীনতার ইশতেহার ঘোষণা

১৯৭১ সালের ৩ মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যময় দিন। এদিন ঢাকার পল্টন ময়দানে এক বিশাল ছাত্র জনসভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। এই ঘোষণার মধ্য দিয়েই বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সুস্পষ্ট রাজনৈতিক রূপ পায় এবং আন্দোলন একটি নির্দিষ্ট লক্ষ্য, কর্মপন্থা ও সাংগঠনিক কাঠামো লাভ করে। পল্টন ময়দানে ছাত্র সমাবেশের…

Read More

২ মার্চ ১৯৭১: মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ২ মার্চ এক অবিস্মরণীয় দিন। এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমবারের মতো মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা স্বাধীনতার অটল সংকল্পের প্রতীক। দিনটি আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিশাল ছাত্রসমাবেশে ডাকসুর সহ-সভাপতি আ স ম…

Read More

১ মার্চ ১৯৭১: স্বাধীনতার অভিযাত্রা

আবার ফিরে এলো স্বাধীনতার মাস। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এক অগ্নিগর্ভ দিনকে, ১৯৭১ সালের ১ মার্চ। সেদিন পুরো দেশ, বিশেষ করে ঢাকা, রূপ নিয়েছিল এক উত্তাল জনসমুদ্রে। ১৯৭১ সালের ১ মার্চ, পুরো বাংলাদেশ যেন এক অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে ঘোষণা দেন যে ৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জাতীয়…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!