ভায়লেট হালদার

জন্ম ১৭ জানুয়ারী, বরিশাল, বাংলাদেশ। প্রগতিশীল মেধা-মনন দ্বারা তিনি বিষয়কে অবলোকন করেন। তিনি বিশ্বাস করেন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সোনাঝরা উঠোন। এক সময়ের সৎ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারার নিবেদিত এই যোদ্ধা বর্তমানে নরওয়ে প্রবাসী। তিনি একজন সংগঠক ও সম্পাদক। বীর মুক্তিযোদ্ধা, ভাস্কর ও চিত্রশিল্পী প্রয়াত চিত্ত হালদার এবং ষাটের দশকের অন্যতম নারী সংগঠক ও ভাস্কর্যশিল্পী প্রয়াত ঝর্ণা হালদার এর দ্বিতীয় সন্তান তিনি। 

পাকিস্তানের শিক্ষাবৃত্তি, প্রতিশ্রুতিভঙ্গ ও আমাদের বিস্মৃতি

পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ৫০০টি আল্লামা মুহাম্মদ ইকবাল শিক্ষাবৃত্তি (Allama Muhammad Iqbal Scholarships for Students from Bangladesh) ঘোষণা করেছিল। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন (Higher Education Commission, HEC) তাদের ওয়েবসাইটে একে সম্পূর্ণ শিক্ষাবৃত্তি (fully funded) হিসেবে প্রচার করেছে। এর আওতায় টিউশন ফি, মাসিক ভাতা, হোস্টেল ও খাবার, এককালীন স্থাপনা ভাতা, বিমানভাড়া, বই ও শিক্ষা উপকরণের খরচ বহনের…

Read More

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম

আজ নরওয়ে তার রাজাকে শেষ বিদায় জানাল। চিরনিদ্রায় শায়িত হলেন রাজা হারাল্ড পঞ্চম। তাঁর জীবনের প্রায় নয় দশক জুড়ে নরওয়েও অনেকটা পথ পেরিয়েছে। তাঁর শৈশবেই যুদ্ধ এসে কেড়ে নিয়েছিল দেশ, কাটাতে হয়েছিল নির্বাসনে। তিনি ফিরে এসেছেন যুদ্ধশেষের নরওয়েতে, দেখেছেন ধ্বংসস্তূপ থেকে দেশটির উঠে দাঁড়ানো, কল্যাণরাষ্ট্রের বিস্তার, উত্তর সাগরে তেল আবিষ্কারের পর অর্থনীতির বদলে যাওয়া। তাঁর…

Read More

কতবার বঙ্গবন্ধুকে হত্যা করা যায়?

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যাঁরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাঁদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে যখন আগুন জ্বলছিল, তখন বাংলাদেশের ইতিহাসের একটি অস্বস্তিকর ঘটনার পুনরাবৃত্তি যেন দৃশ্যমান হয়ে উঠেছিল। যে বাড়িটি একসময় ছিল মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর, বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার দীর্ঘ…

Read More

একজন সৃজনশীল শিক্ষকের মিডিয়াট্রায়াল

বিউটি রানী পালকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক বাংলাদেশের সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। একজন শিক্ষক কি কেবল একটি পেশার পরিচয়, নাকি তিনি একজন পূর্ণাঙ্গ মানুষও? এই প্রশ্নের সূত্রপাত একজন শিক্ষিকাকে ঘিরে হলেও এর উত্তর খুঁজতে গেলে পৌঁছে যেতে হয় শিক্ষা, সংস্কৃতি, নাগরিক স্বাধীনতা ও মানবিক মর্যাদার বৃহত্তর আলোচনায়। শিক্ষকতা একটি দায়িত্বপূর্ণ পেশা। সমাজ একজন…

Read More

আমার চোখে বাবা, চিত্ত হালদার 

শৈশবের অনেক স্মৃতিই আজ সময়ের কুয়াশায় আচ্ছন্ন, কিছু মানুষের মুখগুলো ঝাপসা হয়ে গেছে। তবু কিছু দৃশ্য এখনও আশ্চর্য স্বচ্ছতায় ফিরে ফিরে আসে। বাবাকে (চিত্ত হালদারকে) মনে পড়লে আমার চোখের সামনে ভেসে ওঠে কখনও বাবা গভীর মনোযোগে রঙ দিয়ে ছবি আঁকছেন, কখনও কাঠের ওপর ছেনি চালাচ্ছেন, কখনও বই খুলে নিবিষ্ট মনে পড়ছেন, কখনও সন্ধ্যায় তাঁর হাতে…

Read More

মে মাসের আলোয় নরওয়ের সংবিধান দিবস উদযাপন

মে মাসের সকালে নরওয়ের নির্মল আকাশ যেন এক ভিন্ন রঙে ধরা দেয়। শীতের দীর্ঘ অন্ধকার পেরিয়ে প্রকৃতি তখন নতুন প্রাণে জেগে ওঠে। পাহাড়ের গায়ে জমে থাকা বরফ ধীরে ধীরে গলতে শুরু করে, নদীর জল আরও উচ্ছল হয়ে বয়ে যায়, আর শহরের রাস্তাগুলো যেন নীরবে নতুন জীবনের স্পন্দন অনুভব করে। তবুও ১৭ মে-র সকালে নরওয়ের মানুষের…

Read More

রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণ ও চিন্তার জগৎ

বাংলা সাহিত্য ও বিশ্বমানবতার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর-এর নাম আলাদা করে উচ্চারণ করতেই হয়। তাঁকে শুধু একজন কবি বা সাহিত্যিক হিসেবে সীমাবদ্ধ করে রাখা যায় না। তাঁর লেখার ভেতর দিয়ে এই ধারণা স্পষ্ট হয়ে ওঠে যে, তিনি মানুষের চিন্তা করার ধরনটাই বদলে দিতে চেয়েছিলেন। মানুষ কীভাবে দেখবে, কীভাবে অনুভব করবে, কীভাবে নিজেকে ও পৃথিবীকে বুঝবে, এই…

Read More

মে দিবস ও বাংলাদেশের শ্রমিকের বাস্তবতা

মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা, সংহতি ও শুভেচ্ছা। যে দেশের উন্নয়ন, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতির গল্প সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সেই দেশেই শ্রমিকদের জীবনে আজ অনিশ্চয়তা, বঞ্চনা ও নিরাপত্তাহীনতা সবচেয়ে প্রকট। শিল্প, কৃষি, পরিবহন, মৎস্য কিংবা নির্মাণ, প্রতিটি খাতের ভিত্তি গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমের ওপর। অথচ দেশের অর্থনীতির এই মূল…

Read More

রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো নিয়ে বাড়তে থাকা প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে যেসব তথ্য ও ইঙ্গিত সামনে আসছে তা কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনার সমষ্টি হিসেবে দেখার সুযোগ ক্রমশ কমছে। বিমানবাহিনীর ভেতরে তদন্ত, একাধিক সদস্যের আটক ও অনুপস্থিতি, সেনা সদস্যদের ওপর নজরদারি বৃদ্ধি এবং একই সময়ে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক স্থাপনা, ধর্মীয় স্থান ও বিনোদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়ে…

Read More

ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ডের প্রস্তাব: বাংলাদেশ কোন পথে?

বাংলাদেশ কি এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে অভিযোগই হয়ে উঠবে শাস্তির ভিত্তি, আর ভিন্নমত প্রকাশের ঝুঁকি হবে প্রাণঘাতী? সম্প্রতি সংসদে দাঁড়িয়ে খিলাফত মজলিসের নেতা এবং মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য সাঈদউদ্দিন আহমেদ হানজালা কথিত ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ড প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে অবমাননাকর মন্তব্যের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান এবং যারা মহানবী…

Read More

পহেলা বৈশাখ: সংস্কৃতি, পরিচয় ও সম্প্রীতির চেতনার উৎসব

নতুন সূর্যের প্রথম আলোয়, সময়ের একেবারে নবীন প্রান্তে এসে আবারও উপস্থিত হয়েছে বাংলা নববর্ষ বা ১৪৩৩ বঙ্গাব্দ। পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জির এই প্রথম দিনটি আমাদের মনে নতুন আশার সঞ্চার করে, অতীতের ক্লান্তি ও গ্লানি ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বলি “শুভ নববর্ষ”, কিন্তু এই শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিকতায়…

Read More

সোশ্যাল মিডিয়ার নতুন অঙ্গীকার ‘বাংলাদেশ সনদ’ কেন!

গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় “বাংলাদেশ সনদ” নামে একটি ক্যাম্পেইন লক্ষ্য করছি। ইতোমধ্যে কেউ কেউ ব্যক্তিগতভাবে স্বাক্ষর করার জন্য ইনবক্সে লিঙ্ক পাঠিয়েছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে জনতার অঙ্গীকার সনদ-এ বলা হয়েছে, দলমত নির্বিশেষে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আটটি অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নাগরিকদের ডিজিটাল স্বাক্ষরের আহ্বান জানানো হচ্ছে। মনোযোগ দিয়ে পড়ার পরে ভাবছি, বাংলাদেশের ৭২…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!