রজনীর কাব্য
রজনী আসছে আর রজনী যাচ্ছে কিছুই বলতে পারি না ওকে আলো জ্বেলে ডাকতে পারি না অন্ধকারে গন্ধ শুঁকি ওর শুঁকতে শুঁকতে কাটাই নিশি নিশিও আমার দুঃখ বোঝে না কল্পনারা রোজ আসে রোজ রাতে চৌকি বানাই মরমি শব্দের বালিশে ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতর খুলে রাখি দরজা-জানালা স্বপ্নে আজ রজনী আসুক মনে মনে এই কামনা রোজ রাতে…
