প্রাচীন ভারতে বিষকন্যা
বিষকন্যা নামটি উঠলেই, প্রাচীন ভারতের ইতিহাসের সাথে যাঁরা মোটামুটি পরিচিত, তাঁদের মানসে যে দুটি নাম ভেসে উঠবে, সেগুলি হল— চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্য্য। কিন্তু ইতিহাস বলে যে এই বিষকন্যার ব্যাপারটি কিন্তু সেই আমলের থেকেও বেশি প্রাচীন। অর্থাৎ— মৌর্য্য আমলের আগেও ভারতে বিষকন্যা ছিল, হঠাৎ করেই সেযুগেই বিষকন্যার উৎপত্তি হয়নি। বস্তুতঃ বিষকন্যারা কিন্তু মহাভারতের যুগ থেকেই…
