ট্রেনজীবন

আমাদের ভোর চোখে ভীড়, জীবন আর জীবিকার তাগিদে পাখির মতো ঘর ছাড়া… খড়কুটো টানে চোখ বুজে আছে শৈশব সূর্য জাগারও আগে, দেখা হয় কথা হয় না অনেক দিন বিরতিতে ভাঙে সংসার। ভালোবাসা, গালিগালাজ… বাড়ে ঋণ। রোদ পড়ে খাঁ খাঁ মাটি, কালি-ঝুলি প্রেম দিন বেচে শ্রমজলে রাত জ্বলে নির্ঘুম অন্ধকারে ফিরে গেছে ট্রেন মধ্যরাতের গল্প শোনাতে…

Read More

গণিতবিজ্ঞান চেতনার কবি বিনয় মজুমদার

আকাশের নক্ষত্রেরা সর্বদাই ভালো থাকে, কখনোই খারাপ থাকে না। আকাশে বশিষ্ঠ ঋষি নামক নক্ষত্র আর তার বৌ অরুন্ধতী তারা সর্বদাই ভালো ছিল, এখনো আনন্দে আছে, চিরদিন নিরাপদে আনন্দেই রবে। একথা অগ্নিরা জানে, এ বিশ্বের সব অগ্নি এই কথা জানে। প্রতিদিন পৃথিবীতে বহু উল্কাপিণ্ড এসে পড়ে পৃথিবীর কাছে এসে এইসব উল্কাপিণ্ড জ্বলে ওঠে, অগ্নির সহিত কথা…

Read More

ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ৪)

পুলিশ-লাইনের মূল কথা হল, আগে আসামিকে মেরে ঘায়েল করে দাও। শারীরিক দুর্বলতায় কাঁপতে থাকলে মৃত্যুর ভয় দেখাও, তখন সে নিজের মুখে সব কিছু বলে দিতে বাধ্য হবে। কিছুই লুকোতে সাহস পাবে না। ওসি আকাশ সেই তত্ত্বে কঠোর বিশ্বাসী। দুজন কন্সটেবলকে ডেকে সোজাসাপটা হুকুম দিল, শালাকে হাতলহীন চেয়ারের সঙ্গে আড়মোড়া করে বাঁধো। তারপর দেখছি কতক্ষণ সহ্য…

Read More

বাংলা কবিতার পাঠক ও লেখক

আমরা অনেকটাই ক্ষতি করে দিচ্ছি কবিদের। যে কবিরা সুনাম পাওয়ার যোগ্য নয়, অযথা তাদেরও সুনাম করছি। যে কবিতাকে আদৌ কবিতা বলে মনে হয়নি, তাকেও ‘খুব ভালো কবিতা’ বলে মন্তব্য করছি। কবি উৎসাহিত হয়ে আবারও ওই ধারার কবিতা গুচ্ছ গুচ্ছ প্রসব করছেন। লাইক এবং কমেন্ট করে আমরা তার সংখ্যা বাড়িয়ে তুলছি। আমরা যে ভালো করি না,…

Read More

অবরুদ্ধ

তোমার কাছে যাওয়ার সমস্ত পথ বন্ধ পুরানো পাথরের মতন পথের পাশে পড়ে থাকি যেমন গভীর গাছের নীচে শুকনো পাতা বাতাসের হাতে পুড়ে যাই রোজ পথের একপাশে পড়ে আছি সমস্ত কাজ ছেড়ে।

Read More

উন্নয়ন: কেন্দ্র-প্রান্ত, ধনী-গরীব বৈষম্য, উপর-ভেতর উভয় কাঠামোর ফারাক!

গত বছর একটা পেশাগত কাজে নেত্রকোণাতে গিয়েছিলাম। নেত্রোকোণার কেন্দুয়া উপজেলার একটা গ্রামের প্রাইমারি স্কুলে গিয়ে একটু অবাক হলাম। পাকা স্কুল ভবনটি বেশ সু-সজ্জিত কিন্তু স্কুলে কোনো স্থায়ী বাথরুম নাই। স্কুলের ৫ জন শিক্ষকের মধ্যে ৪ জনই নারী শিক্ষক। প্রধান শিক্ষক নিজে নারী এবং তিনি আসেন জেলা শহর থেকে। সকাল ১০ টায় স্কুলে পৌঁছানোর লক্ষ্য নিয়েও…

Read More

ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ৩)

সন্ধের কিছু পরেই আকাশ সেদিন প্রথম বাড়িতে ফিরল। থানার বড়বাবু বলে কথা। এ নিয়ে একটা গালভরা ইংরেজি শব্দদল রয়েছে— অফিসার-ইন-চার্জ। আকাশ টানা কয়েক বছর সেই দায়িত্ব পালন করে আসছে। অনেকগুলো গ্রামপঞ্চায়েত থাকে প্রতিটা থানার অধীনে। সর্বত্র শৃঙ্খলা বজায় রাখার জন্যে তাকে অধস্তনদের উপর নানা গুরুভার চাপিয়ে দিতে হয়। নিজেই পরিপূর্ণ তত্ত্বাবধানে থাকে। ক্রিকেট দলে ক্যাপটেন…

Read More

দেশভাগের শিকার ও যন্ত্রণা: নীলকণ্ঠ পাখির খোঁজে

ছিন্নমূল, উদ্বাস্তু মানুষের জীবনযন্ত্রণার গীতিআলেখ্য বিবৃত হয়েছে প্রখ্যাত ঔপন্যাসিক অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ উপন্যাসে। অবিভক্ত ভারতবর্ষের এক সম্ভ্রান্ত পরিবারের কাহিনি দেশভাগের ফলে তাদের কী অবস্থা হয়েছিল তাই হল উপন্যাসটির মূল উপজীব্য বিষয়; তবে উপন্যাসটির কয়েকটি উপকাহিনির মধ্য দিয়ে দ্বিখণ্ডিত ভারতবর্ষের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব সংকটের কথা ব্যক্ত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র অতীশ দীপঙ্কর…

Read More

কবিতার রূপান্তর এক মেধাবী অভিক্ষেপ

সাহিত্যের ক্ষেত্রে কবিতা একটি গুরুত্বপূর্ণ শিল্প। শুধু বক্তব্য প্রকাশ করা, কিংবা মাত্রা গণনা করে ছন্দে ভাব ব্যক্ত করাই প্রকৃত কবিতা নয়। কবিতার বাঁক ও রহস্য, না বলা বা শূন্যতা, ইঙ্গিত অথবা রূপকাশ্রয় দরকার হয়। তাই কবিতায় সব কথা পরিপূর্ণভাবে ব্যক্ত করা অন্তত আজকের দিনে আর গ্রহণযোগ্য নয়। যাঁরা কবিতায় সব কথা বলতে চান, কিংবা কবিতাকে…

Read More

সাঁওতালি সংস্কৃতি

ভারতবর্ষের প্রকৃত অধিবাসী হল আদিম উপজাতি। নিষাদ, কিরাত, বোড়ো, খাসি, রাভা, রিয়াং, সাঁওতাল, মুন্ডা, বীরহোর, গারো, মেচ, টোটো, লেপচা প্রভৃতি হল ভারতের আদিম অধিবাসী। বর্তমান প্রবন্ধে সাঁওতালদের সংস্কৃতি নিয়ে আলোচনা করা হবে। বলাগড় একটি ঐতিহ্যবাহী জনপদ। এই বলাগড়ে সাঁওতালদের বসতি লক্ষ করার মতো। সুপ্রাচীন কালের ঐতিহ্যকে ধরে রেখেছে বলাগড়। আর বলাগড়ের মানুষ। এ অঞ্চলের মানুষজন…

Read More

কলকাতায় ছোটদের সাহিত্য পত্রিকা ‘পৃথ্বীরাজ’ এর আত্মপ্রকাশ

পশ্চিমবঙ্গ প্রকাশিত হল ছোটদের নতুন একটি সাহিত্য পত্রিকা পৃথ্বীরাজ। গত ১২ আগস্ট কলকাতার কলেজ স্কোয়ার ‘মহাবোধি সোসাইটি হল’এ রোহিণী নন্দন পুরস্কার প্রদান এবং শিশু-কিশোর পত্রিকা পৃথ্বীরাজ-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পত্রিকাটি সম্পদনা করেছেন পার্থপ্রতিম পাঁজা। আমাদের পৃথ্বীরাজ পত্রিকার প্রথম সংখ্যায় লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শেখর বসু, শ্যামলকান্তি দাশ, রতনতনু ঘাটী, চন্দন নাথ, সিদ্ধার্থ সিংহ, বাণীব্রত চক্রবর্তী,…

Read More

আততায়ী প্রেমিকা

আমার চারিদিকে ঘোরাফেরা করে অজস্র গৃধিনি; ঝাউবনে ঝড় ওঠে মত্ত হাতি যেন: জীবিকার অন্বষণে রক্তচোষা হানা দেয়; প্রীতভরে কোনোদিন দেখিনি মানুষ অথবা জন্তুকে। আরব্ধ দেবতা আজ ধূলায় লুটায় লৌকিকতা গেছে উড়ে ভালোবাসার মৌমাছি সতত মৌচাক গড়ে তোলে এ কেবল ভালোবাসার ফসল। বিশ্বস্ত ভাবনা এলোমেলো আজ আততায়ী প্রেমিকা আঘাত হানে তবু তাকে হৃদয়ে স্থান দিতে হয়…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!