বিশুদ্ধ বাতাস চেয়েছি
তোমার কাছে একমুঠো বিশুদ্ধ বাতাস চেয়েছি। তুমি বলেছিলে – “এ আর এমন কি!” তুমি আমায় কথা দিয়েছিলে। সেই আল্হাদে ফুলের উপত্যকা থেকে পাহাড়ি পথ, জলপ্রপাত থেকে নদীর স্রোত; এক এক করে ছুঁয়ে যাচ্ছিলাম – পবিত্র স্বর্গকে! অথচ চৌকাঠে পা দিতেই – একরাশ কালো ধোঁয়ার কুণ্ড ধেঁয়ে আসছে, আমাকে গ্রাস করবে বলে। স্নানঘর, শয়নকক্ষ আর দেবালয়…
