শ্রী সর্বজিৎ

শ্রী সর্বজিৎ সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন। তাঁর পিতা ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, মা একজন কবি এবং জ্যাঠামশাই ছিলেন বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তিনি কিছুদিন চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে প্রিন্টিং প্রতিষ্ঠানে বিপণন, বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার, খ্যাতনামা মাসিক পত্রিকায় লেখালেখি, বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান পরিকল্পনা, ইভেন্ট ন্যারেশন এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। তাঁর প্রকাশিত হয়েছে একাধিক গ্রন্থ। ভ্রমণ এবং মানুষের সঙ্গে আলাপচারিতা তাঁর প্রিয় অনুষঙ্গ। বিচিত্র জীবন-অভিজ্ঞতা ও মানুষের সংস্পর্শ তাঁর লেখালেখিকে সমৃদ্ধ করেছে।

স্বপ্ন হলেও সত্যি

রবি একটু দ্রুত হেঁটে যাচ্ছিল। সকাল সাড়ে নটার মধ্যে তার দোকান খোলার কথা। এখন দশটা বাজতে চল্ল। অবশ্য মালিক বংশীবদনবাবু ঢোকেন এগারোটা সাড়ে এগারোটায়। আজকে অবশ্য বংশীবাবু ব্যাংক হয়ে আসবে বলেছেন। তবু! আসলে রেশন দোকানে আজ জব্বর লাইন পড়েছিল। আর জল তোলা তো ছিলই। সব মিলিয়ে! কলেজ স্ট্রীটে বান্ধব প্রকাশনিতে কাজ করে রবি। ওর টাইটেল…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!