বাংলাদেশ সহ চার দেশের পতাকার চরম অবমাননা উগ্রপন্থীদের!

বাংলাদেশ সহ চার দেশের পতাকার চরম অবমাননা করেছে একদল উগ্রপন্থী। ইতোমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত, ইসরায়েল ও আমেরিকার পতাকার অবমাননার ছবি সামাজিক যোগাযোগ মধ্যে ছড়িয়ে পড়েছে। যেকোন দেশের জাতীয় পতাকাই সেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং কোনো দেশের জাতীয় পতাকার অবমাননা করার অর্থ হচ্ছে সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা…

Read More

শঙ্খধ্বনি 

শঙ্খের মধ্যে সমুদ্রের ধ্বনি শ্রুত হয়, শঙ্খ ঘোষের কবিতায় পাওয়া যায় আয়ত বিশ্বের স্বাদ। নিবিড় কবিতাপাঠের দিনগুলিতে তিন তালব্য ‘শ’-ই প্রিয় ছিল আমার- শঙ্খ, শরৎ এবং শক্তি। কিন্তু শঙ্খকে মনে হতো, সবসময়েই মনে হতো, জলের মধ্যে ডুবিয়ে রাখা ফসফরাস যার ভেতরে প্রচণ্ড দাহ্যময়তা কিন্তু বাইরে আপাত হিমের মাধুর্য। তখনও জানতাম না, কোথাকার শঙ্খ! পরে দেখতে…

Read More

প্রাচীন ভারতে গ্রন্থ ও গ্রন্থাগার

এযুগের মত বই সেযুগেও ছিল, তবে প্রাচীন ভারতের বইগুলি এখনকার মত ছিল না; তখন বইকে বলা হত পুঁথি। আর এই পুঁথি তৈরি ঠিক কবে থেকে শুরু হয়েছিল, ইতিহাসে এবিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। কিন্তু মহর্ষি বাৎস্যায়ন রচিত কামসূত্র গ্রন্থের লোকবৃত্ত প্রসঙ্গ থেকে একথা অবশ্যই জানা যায় যে, প্রাচীন ভারতে প্রতি সন্ধ্যায় পুস্তক-বাচনের প্রথা…

Read More

ধারাবাহিক উপন্যাস উত্তাল ৩৬

।। পর্ব- ৩৬।। অরণ্যের আনাচে কানাচে তির-ধনুক হাতে বেড়ে ওঠা ভূমিপুত্রদের অনেক কিছুই পাওয়ার কথা ছিল। কিন্তু কিছুই পাননি তাঁরা। যা পেয়েছেন, তা হল অবহেলা, বঞ্চনা, তুচ্ছতাচ্ছিল্য আর নিদারুণ কষ্ট। অবশেষে নানা টালবাহানার পর ২০০৬ সালের ১৮ ডিসেম্বর ভারতের সংসদে ঐতিহাসিক ‘বনাধিকার আইন’ পাশ হয়। ‘বনবাসী তফসিলি জনজাতি এবং অন্য পারস্পরিক বনবাসীদের বনাধিকার স্বীকার আইন,…

Read More

চটকপুর

কিছু মানুষ আছেন পাহাড় ভালোবাসেন কিন্তু একটু নিরিবিলি পাহাড়ের কোলে কিছুদিন নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। সেক্ষেত্রে এমন একটা নিরিবিলি পাহাড়ের সন্ধানে থাকেন যেখানে প্রকৃতির সাথেই ঘনিষ্ঠ ভাবে মিশে থাকা যায়। দার্জিলিংয়ের খুব কাছের ছোট্ট একটি গ্রাম চটকপুর। সিঞ্চল অভয়ারণ্যে ৭৭৮৮ ফুট উচ্চতায় চটকপুরের অবস্থান। যতদূর চোখ যায় এই গ্রামে দেখতে পাওয়া যায়…

Read More

যদি সত্যি হতো

রাত হয়েছে অনেক, মা এখনও এলো না শোবার ঘরে। রান্নাঘরে কী যে এতো কাজ থাকে মা’র, তিতলি বোঝে না। তার খুব বিরক্ত লাগে, রাগ হয় একা একা শুয়ে থাকতে। ওমা একি? মায়ের বদলে ঘরে এসে ঢোকে রথের মেলা থেকে কেনা মাটির পুতুলটা। যার হাতটা তিতলি সে’দিন ভেঙে দিয়েছিল। সে এসে তিতলির সামনে দাঁড়ায়। পুতুলটা মায়ের…

Read More

ধারাবাহিক উপন্যাস উত্তাল ৩৫

।। পর্ব- ৩৫।। প্রায় দেড়শো বছর আগে আমেরিকার সিয়াটেল জনগোষ্ঠীর এক প্রতিনিধি ওয়াশিংটনের সাদা মানুষদের সর্দারকে লিখেছিলেন, ‘এই পৃথিবী আমাদের মা। আমরা একে তৈরি করিনি। এ-ই আমাদের তৈরি করেছে। তাকে বিক্রি করার কথা তোমরা বলো কী করে? আমরা তোমাদের বুঝতে পারি না।’ যিনি এটা বলেছিলেন, তাঁর নাম জানার কথা নয় ওড়িশার প্রত্যন্ত গ্রামের এক নিরক্ষর…

Read More

নিস্তব্ধতা এসে কথা কয়

গদ্য সাহিত্যে থাকে More reality more excellence কিন্তু কবিতা হল Art of reflectionযেখানে More reflection more excellenceই শেষ কথা। প্রতিবিম্বনের কারুতে কবির প্রতীতির বুক বেয়ে মানুষের জীবন কথাকে আবিষ্কার করাই একমাত্র পাথেয়। একজন কবি তাঁর কাব্যিক রিফ্লেকশনে সমাজকে, প্রকৃতিকে, মানুষের সঙ্গে প্রকৃতির সংস্থাপনকে চিনিয়ে দিতে সক্ষম হন।। যত বেশি পারেন তত বেশি তাঁর আত্মিক শক্তিমত্তার…

Read More

‘বিনম্র সনেটগুচ্ছ’— বাস্তবতার নির্মোকে জীবন্ত খোয়াব

‘বিনম্র সনেটগুচ্ছ’—এক প্রকৃষ্ট প্রচ্যুত সময়ের ব্যবচ্ছেদ। এখানে বাস্তব সচেতন কবি অমলেন্দু বিশ্বাস তাঁর মনের গহনরাজ্যের অনুভূতিরাশি ও মননশীলতাকে হৃদ্যতার সঙ্গে প্রকাশ ঘটিয়েছেন তাঁর কাব্য ‘বিনম্র সনেটগুচ্ছ’-তে। এই কাব্যগ্রন্থটিতে সর্বমোট অষ্টআশিটি কবিতা আছে। রচনাকাল ১০.০২.২০০৯ থেকে ০৬.০৮.২০০৯; অর্থাৎ মাত্র আট মাসের মধ্যে তিনি একটি প্রবহমান স্রোতের মানসিকস্তরের বিশেষ প্রকাশ ৮৮টি সনেটের মধ্য দিয়ে ঘটিয়েছেন। প্রথমেই আমরা…

Read More

ইসমত চুগতাই এর জীবন চেতনা ও মানবিক স্পর্ধার ব্যাপ্তি

উর্দু সাহিত্যের সবচেয়ে বলিষ্ঠ নারীবাদী লেখিকা ইসমত চুগতাই। সমগ্র জীবনটাই ছিল তাঁর বিতর্কের কেন্দ্রবিন্দু। এমনকী মৃত্যুর পরও বিতর্ক তাঁর পেছন ছাড়েনি। যাবতীয় ধর্মীয় এবং সামাজিক কুসংস্কারের ঊর্ধ্বে তিনি যে মানবীয় বলয় তৈরি করতে চেয়েছিলেন তা সর্বযুগেই বিরল। সাহসী, বলিষ্ঠ, মননশীল, বাস্তববাদী লেখিকা হিসেবে যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন সেই যুগের পরিপ্রেক্ষিতে, তা এই যুগেও কদাচিৎ…

Read More

ঘন কুয়াশার আড়ালে

পৃথিবীর ভূ-স্বর্গ ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারী পড়তে এসেছে নাগমা কোরাইশী। কি এমন আকর্ষণ যার জন্য তাকে ভারতের অনেক নাম করা মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও বাংলাদেশে তার আগমন? প্রশ্নটি ছিল এক বাঙালি সাংবাদিকের। উত্তরে নাগমা বলেছিলো, “অনেকগুলি কারণ রয়েছে যার মধ্যে প্রথমটি হলো, ঢাকা মেডিকেল কলেজের গ্রাজুয়েটদের ভারতের “ন্যাশনাল মেডিকেল কমিশন” দ্বারা…

Read More

ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ (চৌত্রিশ)

।। পর্ব – ৩৪।। নবীন মাস্টারের দিকে তাকিয়ে তেরো নম্বর বলল, যাক বাবা, তা হলে আমাদের এত দিনের পরিশ্রম সফল হল! খুব গম্ভীর হয়ে নবীন মাস্টার বললেন, এখনই কিন্তু এ কথা বলা যাবে না। তেরো নম্বর অবাক। এই সরকার যাতে নন্দীগ্রামে, এমনকী এই রাজ্যের অন্য কোথাও কেমিক্যাল হাব করতে না পারে, সে জন্য জনমত গঠন…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!