এই উত্তরদেশ, এই জোড়া মহিষের দেশ (সপ্তম পর্ব)
১৯. ‘ধওলি রে মোর মাই সুন্দরী মোর মাই দোনো জনে যুক্তি করি চল পলেয়া যাই’ গঙ্গাধরের পাড়ে পাড়ে চরে চরে সেই কত কত যুগ ধরে গোয়ালপাড়ার মেয়েরা এই গান তাদের কণ্ঠে তুলে নিয়ে কি এক হাহাকারের সুরে সুরে তাদের শরীরে নাচ জাগাতে জাগাতে জীবনের আবহমান এক আর্তি ছড়িয়ে দেয়। দূরের মাঠপ্রান্তরে তখন বিকেলশেষের মায়া। মায়ায়…
