স্তনকর

কাজ ছেড়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে গুরুস্বামীর প্রশ্ন, তোমার কারণেই কি শেষ পর্যন্ত আমাকে এত বড় অপমান সয়ে নিতে হবে? পাড়া-প্রতিবেশীদের কাছে মুখ দেখাবো কি করে? গতকাল স্থানের ঘাটে আমিও এ গুজব শুনেছি। রামস্বামীর রাসভ কন্ঠে কঠিন প্রশ্ন, তা আমাকে বলোনি কেন ? আবার গুজব বলছ? নাঙ্গেলি নিরুত্তর। রামস্বামী বিষয়টা নিয়ে খুব বিরক্ত, ভয়ানক শঙ্কিত। …এখন…

Read More

কৃষ্ণকামিনী দাসী

১৮৫৫ সালের ২৬শে জুলাই বিধবা বিবাহ আইন পাস হলো ৷ আর সেই সময় নারীদের যুগ যন্ত্রণা, অভিযোগ, আশা-আকাঙ্ক্ষার কাব্যরূপ দিলেন কৃষ্ণ কামিনী দাসী তার ‘চিত্ত বিলাসিনী’ বইটিতে৷ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বইটি প্রসঙ্গে সংবাদ প্রভাকরে লিখলেন, ‘অঙ্গনাগণের বিদ্যানুশীলন বিষয়ে যে সুপ্রণালী এদেশে প্রচলিত হইতেছে, তাহার স্বরূপ এ গ্রন্থ।’ ‘চিত্ত বিলাসিনী’ কাব্যগ্রন্থটির শুরুতে পয়ার ছন্দে মঙ্গলকাব্যের ঢঙে…

Read More

এই উত্তর দেশ, এই বাওকুমটা বাতাসের দেশ (চতুর্থ পর্ব)

১০. চর কালপানি দিয়ে মন্থর লয়ে ছুটতে শুরু করে মজনু শাহের ঘোড়াটি।বাদামি কেশর। নিভৃত আর মায়াময় চক্ষুদ্বয়। মজনু তার এই ঘোড়াটি কিনেছিল ছত্রশালের হাটে। বিবি ফুলজান ঘোড়াটির নাম রেখেছে সুমি। এই ঘোড়া নিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে ধান পাট তামাক নিয়ে এক হাট থেকে আরো আরো দূরে কাছের হাটগুলোতে ঘুরে বেড়ায় মজনু। মজনু শাহ।ভালো বাঁশি বাজাতে…

Read More

দুর্ভিক্ষ ও মন্বন্তরের কবি সুকান্ত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘আনন্দমঠ’ উপন্যাস থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় হয়ে যাওয়া ছিয়াত্তরের মন্বন্তরের বীভৎসতার কথা জানতে পারা যায়। ১১৭৬ বঙ্গাব্দে হওয়া সেই ভয়ানক দুর্ভিক্ষে বাংলার গ্রামগুলির শ্মশান হয়ে যাওয়ার কাহিনী মর্মন্তুদ ভাষায় বর্ণনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন— “রাজপথে লোখ দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না,…

Read More

মানবতাবাদী সৈনিক কবি সুকান্ত

চির কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যে মন্ত্র নিয়ে বাংলা সাহিত্য আকাশে উদিত হয়েছিলেন, তা সাম্যবাদের মন্ত্র, গণতন্ত্র প্রতিষ্ঠার মন্ত্র, শোষণহীন স্বাধীন সমাজতন্ত্র আনার মন্ত্র। তাঁর আবির্ভাব কালটিকে ঘিরেছিল যুদ্ধ, মহামারী আর দুর্ভিক্ষের করাল ছায়া। সেখানে শুধু শোষণ- পীড়ন-বঞ্চনা। সেখানে শুধু মৃত্যুর কারবার। সেখানে শুধু ক্ষুধার্ত মানুষের হাহাকার। তাই তাঁর রক্তের ভেতর জেগে উঠেছিল বিদ্রোহের স্পন্দন।…

Read More

মাতৃদিবসে শ্রদ্ধাঞ্জলি

মা মা, আবছা হয়ে ভাসে তোমার মুখ। ভোরের কাকলি তে, যেদিন উঠি জেগে। পুবন হাওয়ায় ফুলের সুবাসে তোমার গন্ধ আসে। কানে বাজে ভৈরবী, আশাবরীর বাহার, তানপুরাতে পাই যেন তোমারই ঝঙ্কার। দুপুর বেলা কে যেন ডাকে ভাত জুড়িয়ে যায়। স্নানের ভেজা চুলের গন্ধ তোমার সুবাস বায়। গ্রীষ্মকালে বিকেল হলেই পাউডার আর সাবানফুলের গন্ধে। গুনগুন গানে কান…

Read More

ইতিহাসের বাস্তব এবং লেখকের বাস্তব: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ৩

।।তৃতীয় পর্ব।। ১৯৪৮-এর দ্বিবিধ সম্প্রসারণ ঘটে- বাস্তবে এবং ওয়ালীউল্লাহ্’র উপন্যাসে। ১৯৪৯-এ গঠিত হয় সরকারি ভাষা-সংস্কার কমিটি। এটির কাজ হয় বাংলা ভাষাকে যথাসম্ভব ইসলামি ভাবধারাপুষ্ট করে তোলা। পাকিস্তান সরকারের একটা বদ্ধমূল ধারণা ছিল, বাংলা ভাষা ‘হিন্দুয়ানি’ প্রভাবযুক্ত। কাজেই সেটি পাকিস্তানি তমদ্দুন-সংস্কৃতির পরিপন্থী। ফলে, নিত্যদিনের এবং নানা উদ্দেশ্যে বই-পুস্তক-পত্রপত্রিকায় ব্যবহৃত বাংলা ভাষাকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ইসলামানুসারী করে…

Read More

ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ ১৩

।।তেরো।। এক সময় কারও জমি পছন্দ হলেই, জমিদাররা হয় লেঠেল পাঠিয়ে সে জমি কেড়ে নিত, নয়তো নানা রকম ফন্দিফিকির করে তাকে ফাঁদে ফেলে এমন নাস্তানাবুদ করত যে, জমির মালিক ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ বলে, জমিজমা সব ছেড়েছুড়ে পালাত। ইংরেজদেরও কোনও জায়গা পছন্দ হলে, সেখানে যে-ই থাকুক না কেন, তাকে রাতারাতি উচ্ছেদ করে সেখানে থাবা…

Read More

গারো পাহাড়ের চিঠি: ঘোড়া ও রওশন সার্কাস

ঘোড়ার প্রতি আমার পক্ষপাত কে না জানে? আমার শৈশবকাল ঘোড়া ও ঘোড়সওয়ার দ্বারা আচ্ছন্ন। আমার ঘরের টিনের বেড়ায় জিগার আঠা দিয়ে ঝুলিয়ে রেখেছি পেপার কাটিং- কোনটা সাদা কালা কোনটা রঙিন– সিনেমার পোস্টার থেকে মাপে মাপে কেটে ঝুলিয়ে রাখা টগবগ ঘোড়ার ছবি। কোন ঘোড়ার পিঠে নায়ক মাহমুদ কলি কোনটায় ওয়াসিম বা ঘোড়ায় সামনের পা উঁচিয়ে ভিলেন…

Read More

রবীন্দ্রনাথের দৃষ্টিতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন

১৯০৮ সালের ৩০শে এপ্রিল তারিখে অকস্মাৎ মজঃফরপুরে প্রচণ্ড বোমার বিস্ফোরণে সমগ্র ভারতবর্ষ সচকিত হয়ে উঠেছিল। সেই সময়কার কুখ্যাত অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলক্রমে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর ছোঁড়া বোমার আঘাতে মিসেস কেনেডি ও তাঁর কন্যা নিহত হয়েছিলেন। এরপরেই সুরাট-কংগ্রেসের ঠিক তিনদিন আগে গোয়ালন্দে ঢাকার ম্যাজিস্ট্রেট অ্যালেন বিপ্লবীদের হাতে অতর্কিতে গুলিবিদ্ধ হয়েছিলেন। তারপরে…

Read More

বাউলের পথেই রবীন্দ্রনাথ

সকলকে মেলাবার সাধনা, সকলের সঙ্গে মিলিত হবার সাধনা একমাত্র বাউল এর মাধ্যমেই সম্ভব। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস অনুসন্ধান করলে সেখানে দেখতে পাই জাতি ধর্মের এবং বিভিন্ন সম্প্রদায়ের সংঘাতের ইতিহাস সিংহভাগ জুড়ে রয়েছে। এই সংঘাতের একটাই কারণ ভারতবর্ষের মানুষের আত্মগর্ব বা আত্মাভিমান তাদের অন্ধ করে রেখেছে। অহংকার এবং শ্রেণিগত উত্থান কখনোই মানুষের সঙ্গে মানুষের মিলিত হবার সুযোগ…

Read More

কবিতার সঙ্গে কবি

একথা আমরা জানি যে, গুরুদেব রবীন্দ্রনাথ সাহিত্যের সমস্ত শাখায় বিচরণ করেছেন। জীবনকে তিনি সঁপে দিয়েছেন সাহিত্যের সেবায়। এছাড়া তিনি সংগীত ও চিত্রকলার জগতেও সসম্মানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। বাঙালি হিসাবে গর্ববোধ করি এই বাংলার বুকেই পৃথিবীর শ্রেষ্ঠ কবি জন্মগ্রহণ করেছেন এবং তিনি বাংলা ভাষাতেই সাহিত্য রচনা করেছেন। এবং তারজন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছেন। হৃদয়ের ভাব উদ্রেক করা…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!