গল্প: নাগরদোলা
শীতের সকাল। কনকনে উত্তুরে বাতাস বয়ে চলেছে। গাছের পাতায় হিম জমে রয়েছে। পুব আকাশে মিষ্টি রোদ্দুর সবে উঠেছে। রোদে এখনও তেজ হয়নি। শিউলিরা এসময় ভোর বেলা খেজুরের রস ঠিলে ভর্তি করে বাঁকে ঝুলিয়ে নিয়ে আসছে। কোনো কোনো শিউলি আবার সাইকেলে করেও রসের ঠিলে বয়ে আনছে। এরা বেশিরভাগ আসে নদিয়া থেকে। শীতের মরশুমে আসে। এরা পাণ্ডুয়াতে…
