মধ্যযুগের বাংলা কাব্য: মধ্যযুগের কবিদের চোখে ৪
বাংলা সাহিত্যে প্রথম কাব্যোসমালোচনা বোধহয় বিজয় গুপ্তেরই। মনসামঙ্গলের কাহিনি কবে নারীসমাজের লৌকিক ব্রতকথা থেকে পুরুষ সমাজের উপভোগ্য কাহিনিতে পরিণত হল, তা বলা কঠিন। বোধহয় হরিদত্তই ছিলেন এই ব্রত পাঁচালির প্রাচীন ও আদিতম রূপকার। তাঁর গ্রন্থের উল্লেখ কেবল বিজয় গুপ্তের পুথিতেই মেলে। পরবর্তীকালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ময়মনসিংহের দীঘপাইত গ্রাম থেকে একটি ছিন্ন পুথির পাতড়া আবিষ্কার করেন।…
