গারো পাহাড়ের চিঠি: সাধু আন্দ্রিয়ের মিশন ও শান্তিধামে আড্ডা

ফাদার ডেভিড মৃথার উঠানে বৃত্তের মতো গোল হয়ে চলছে খোশ গল্প। সমতল থেকে একটু উঁচুতে টিনসেডের ইটের ঘরে তিনি থাকেন। টিলার একপাশ দিয়ে ধাপে ধাপে সিঁড়ি- মাটি কেটে কেটে বানানো। উপরে উঠার পাশেই সমতলে স্কুল- লম্বা স্কুলঘর। লালচে মরীচিকা নিয়ে ঢেউ টিনের দোচালা ঘর। সামনে শহীদ মিনার দাঁড়িয়ে আছে সবুজ ঘাসের কার্পেটে। হাতের ডানে অতিথিদের…

Read More

পথ শেষ হলে

কোলাহল ভেসে যাচ্ছে বিষন্ন হাওয়ায় নিজের মধ্যে নিজেই দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ অনেক দূরের দেশে চেলি শাড়ি, লাল ফিতের ফুল নদীর বুকে গাংচিলের খিদে পথ বেঁকেছে ঢেউয়ের পরে ঢেউ প্রিয় ঘর ঘুম ছাড়া প্রিয় ঝগড়া জরিপ করা কান্না প্রিয় হাটবার তেল নুন প্রিয় ঝরা পাতা, অভিমানী উঠোন দূরত্ব সুতো খুলে একটু একটু হাঁটা পথ শেষ হলে…

Read More

গল্প: শ্রীমতি একটি মেয়ের নাম ৪

।।চার।। যে-নিম গাছের তলায় আমি আছি, সেই নিমগাছটি‌ থেকে কিছু শুকনো পাতা মাটিতে ঝরে পড়ল। গাছ থেকে গাছের পাতা-ঝরা দেখে আমার মনে পড়ল কবির কবিতার লাইন- ‘খসে খসে পড়ে পাতা/মনে পড়ে কত‌ কথা।’ আমার মনে পড়ল পুরনো দিনের কথা। আজ থেকে সতেরো বছর আগের কথা। তখন আমার বয়স ছিল তেইশ বছর। অবিবাহিত ছিলাম। আমি একজন…

Read More

আন্তর্জাতিক হাইকু দিবস: দশটি হাইকু

#১ কোষা নৌকায় ডুবন্ত পাটক্ষেতে দুইটি ঘুঘু। #২ যৈবতী বিল জলে লাল শাপলা চোখে শ্রাবণ। ৩# কাক চেঁচায় জলশুন্য পুকুর রূপসী চৈত্র। #৪ মাছের চোখে সাজানো নীল জল কালবৈশাখী। #৫ আষাঢ়ে রাত দোলনচাঁপা ঘরে পূর্ণিমা চাঁদ। #৬ ভাত অভাবে বিক্রি হয় বকুল অনন্ত হাটে। #৭ আকন্দ ফুলে পাখা মেলে ভ্রমরা ভ্রমরী খোঁজে। #৮  নির্জন ভোরে…

Read More

শিশুদের ডিসলেক্সিয়া সমস্যা ও সমাধান

ডিসলেক্সিয়া (Dyslexia) কোনো জটিল রোগ নয়।এটি একটি শিখনের সমস্যা (Learning Difficulties), যেটি মূলত শিশুদের ক্ষেত্রে লক্ষণীয়। এই সমস্যাটি শিশুদের পড়াশোনার সাথে সংযুক্ত। ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুদের মূলত শিখতে সমস্যা হয়। এর ফলে তাঁদের ভাষা মনে রাখতে, পড়তে, লিখতে এবং বানান মনে রাখতে বা কথা বলতে সমস্যা হয়। ডিসলেক্সিয়ার ফলে বিশেষ কিছু কাজে শিশুদের সমস্যা হলেও এর…

Read More

এবং সবিতা

বাইরে বিষ্টি হচ্ছে; রাউটির মধ্য থেকে মাথা বের করে সবিতাদিকে ডাকতে গেছি এমন সময়ে ইকবালদা ডাকল, –ভাই সুবীর খাওয়া হইছে ? আমি বললাম, –না এখনও খাইনি। যা বিষ্টি, রান্নাই শেষ হয়নি। আমাদের সর্ষের তেল কম আছে। তাই মাথা বের করে সবিতাদির রাউটির দিকে তাকিয়ে কর্জ করার চেষ্টা করছিলাম। সবিতাদির বাদামের দোকান। আমাদের হরেকমাল সাড়ে ছ’…

Read More

সোশ্যাল মিডিয়ায় বাচ্চারাও নেশাগ্রস্ত কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় সন্তানকে নেশাগ্রস্ত করার পেছনে বাবা এবং মায়ের অবদান ঠিক কতোটা? প্রশ্নটা মনের মধ্যে একটু হলেও কিন্তু দোলা দেয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই। ধীরে ধীরে যদি বিষয়ের গভীরে প্রবেশ করি তাহলে বুঝতে সুবিধে হবে। আসলে কিছু কিছু বিষয় নিজের কাছেই রাখতে হয়, নইলে ব্যক্তিগত বলে আর কিছুই থাকে না। যেমন কিছু অনুভূতি,…

Read More

এই উত্তরদেশ, এই জোড়া মহিষের দেশ (তৃতীয় পর্ব)

৭. দূরের পৃথিবীতে তখন রোদের বিস্তার অনেকটা জায়মান বিস্তারের মতন।সেই রোদে ভেসে যাওয়া চরের ভেতর কি বিপুল এক শূন্যতা খেলা করে! শুন্যতার মধ্য দিয়ে ছুটে আসে আবহমান কাল ছুঁয়ে থাকা সেই জোড়া মহিষ। মিথ আর উপকথার গন্ধ লেগে থাকে তাদের শরীরময়। মহিষের শান্ত চোখের মায়ায় বুঝি মইশাল বন্ধুর স্মৃতি ছড়িয়ে পড়তে থাকে সম্পূর্ণ পরিসর জুড়ে।…

Read More

পিতৃতন্ত্রের পূর্বাপর (শেষ পর্ব)

মানব সমাজে প্রায় সমসাময়িক ভাবে দেখা দিয়েছে তিনটি অভিশপ্ত ধারা- ধর্ম, শ্রেণী-বৈষম্য ও পুরুষতন্ত্র। এই তিনটি ধারা পরস্পরের পরিপূরক হয়ে এগিয়ে এসেছে। ইন্দ্রজাল ও প্রার্থনার আদিম বৈজ্ঞানিক ধারা রূপ নিয়েছে ধর্মে; শ্রমবিভাজনের আদিম সাম্য অবস্থা রূপ নিয়েছে শ্রেণী বিভাজনে। স্ত্রী-পুরুষ সম্পর্কের নিছক জাতিগত বিভেদ রূপ নিয়েছে পিতৃতন্ত্রে। ধর্মীয় ভাবধারা, শোষণমূলক ব্যবস্থা এবং পুরুষতন্ত্র- এই তিনটির…

Read More

গ্রাম সংস্কৃতিতে হিন্দু-মুসলমান সম্পর্ক ৩

একটু বাংলার ইতিহাস দেখা যাক। ১২০৪ খ্রিঃ-১৭৫৭ খ্রিঃ পর্যন্ত বাংলায় মুসলমান শাসন ছিল- যে সময় বাংলায় মধ্যযুগের শুরু। মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রেই শুধু পরিবর্তন আসেনি। এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে এ দেশবাসীর জীবনে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। বাংলায় মুসলমান শাসনের সূচনা করেছিলেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন…

Read More

বাংলার নবজাগরণ ও মাইকেল মধুসূদন (শেষ পর্ব)

নারীমুক্তি ভাবনার সঙ্গে অবশ্য মন্দোদরী, সীতা ও সরমার সম্পর্ক অত্যন্ত ক্ষীণ। তবুও উনিশ শতকের নারীশিক্ষার অন্যতম লক্ষ্য ছিল যে শিক্ষিত পুরুষের সহযোগী হিসেবে ‘Enlightened Partner’ গড়ে তোলা, এই তিন নারী চরিত্রে মধুসূদন যেন সেই উদ্দেশ্যকেই চরিতার্থ করেছেন। সেকালে নারীশিক্ষা ছিল নারীমুক্তির গুরুত্বপূর্ণ ধাপ। মধুসূদন হয়তো সক্রিয়ভাবে নারীশিক্ষাকেন্দ্র স্থাপনে সক্রিয় হননি, কিন্তু চিরকাল সেই শিক্ষার আনুকূল্য…

Read More

ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ ১০

।।দশ।। তেরো নম্বরের উলটো দিকে যারা দাঁড়িয়েছিল তাদের চোখ-মুখ চকচক করে উঠল। – চিনিস? কে? – নবীন মাস্টার। ‘মাস্টার’ শব্দটা শোনামাত্র ওদের মুখগুলো ফের ফ্যাকাশে হয়ে গেল। একটা মাস্টার আর কী করতে পারে! এম পি, এম এল এ, কাউন্সিলর, নিদেনপক্ষে গ্রামের একজন পঞ্চায়েত প্রধান না হোক, অন্তত ছোটখাটো একটা নেতা হলেও না-হয় কথা ছিল। কিন্তু…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!