বিজন ভট্টাচার্যের নাটকে প্রান্তিক মানুষ ২
।।শেষপর্ব।। ‘নবান্ন’র নাট্যধর্ম বিশ্লেষণ করতে গিয়ে শমীক বন্দ্যোপাধ্যায় যুক্তিযুক্তভাবে এর ত্রিস্তরীয় বিন্যাসের কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন। এতক্ষণ যে রাজনৈতিক ইতিহাসের ব্যাপ্ত পটভূমির কথা বলা হল, এটা হল এর প্রথম স্তর, যেখানে একটি সুনির্দিষ্ট কালের রাজনৈতিক আবেগের প্রতিফলন ঘটেছে। দ্বিতীয় স্তরে রয়েছে আমিনপুরের বৃদ্ধ চাষি, প্রধান সমাদ্দারের পরিবার। স্ত্রী পঞ্চাননী ছাড়া দুই ভাইপো কুঞ্জ ও…
