নারী-জীবনের অনিশ্চিত অন্ধকারের পাঠ
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতাটি ছোটবেলায় মুখস্থ করেছিলাম। নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ, আবার পুরুষ ছাড়াও নারী অসম্পূর্ণ। দুইয়ের মিলনেই গড়ে উঠেছে সংসার। আবার দুইয়ের মিলনেই গড়ে উঠেছে সত্য-শিব-সুন্দরও। জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’য় এই রূপ পেলাম: “কৃষ্ণা যমুনায় নয় – যেন এই…
